১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শেরপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শেরপুর থেকে মোঃ শহিদুল ইসলাম:

শেরপুরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সারাদেশে বিগত ২০০৫ সালের ১৭ আগস্ট জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গী সংগঠন দেশের সকল জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি জামায়াত জোট সকারের মদদে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গীরা।এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় থেকে জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা যুবলীগ সাধারণ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সোয়েব হাসান শাকিল প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি জামায়াত জোট সরকারের মদদে জঙ্গীরা বাংলাদেশকে অকার্যকর করতেই দেশের সকল স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এছাড়াও বক্তারা আরো বলেন, সিরিজ বোমা হামলা আর ২১ আগস্ট বোমা হামলা একই সূত্রে গাঁথা। সেদিনের বোমা হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতেই জঙ্গীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। এতে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ অনেক নেতাকর্মী মারা যায় এবং সেই সাথে অনেকে আহত হয়। এখনো আহতদের মধ্যে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে বেঁচে আছে অনেক নেতাকর্মী।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page