২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জিয়াউর রহমানই জাতির পিতাকে হত্যা কান্ডের প্রধান কুশীলব – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই জাতির পিতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব হচ্ছে জিয়াউর রহমান। শপথ অনুযায়ী জিয়াউর রহমানের দায়িত্ব ছিল তাঁকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা। আর অবহিত না করার অর্থ হচ্ছে সে হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। সুতরাং জিয়াউর রহমানই জাতির পিতাকে হত্যা কান্ডের প্রধান কুশীলব।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এজিইডি ভবন মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হয়েছে কিন্তু কুশীলবদের বিচার হয়নি। ইতিহাসের স্বার্থে ভবিষ্যত প্রজন্ম যাতে জানতে পারে কারা বাঙালির মহানায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাঁর হত্যার প্রধান কুশীলব কারা। ইতিমধ্যে আইনমন্ত্রী বলেছেন একটি কমিশনের মাধ্যমে কুশীলবদের মুখোশ উন্মোচন করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে হত্যা করেছিল। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করতে ব্যার্থ হয়েছে। তাই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমেরিকান সংস্থা আইআরআই এর জরিপে এখনও বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সমর্থন করে। এতো অপপ্রচার, এতো লবিস্ট ফার্ম নিয়োগ করে, সপ্তাহে কয়েক দিন বিদেশিদের পদলেহন করার পরও শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে তাদের মন খারাপ হয়ে গেছে। বিএনপির সাথে কোন বিদেশি শক্তি এখন আর নাই। তারা বুঝে গেছে শেখ হাসিনাকে সড়ানো সম্ভব নয়। এখন তাদের আন্দোলনের বেলুন ফুটে গেছে। বিদেশিরা তাদের আন্দোলনে সমর্থন জানায়নি। সে জন্য আন্দোলনের বেলুন তারা ফুলাতে পারছে না।ড. হাছান মাহমুদ বলেন, আর তারেক রহমান বিএনপির নেতা কর্মীদের নির্বাচন করতে দেয় না, শপথ গ্রহণ করতে দেয় না। এমন কি ইউনিয়ন পরিষদ নির্বাচনও করতে দেয় না। এসময় মন্ত্রী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবেন? আগামী নির্বাচনের পর বুঝতে পারবে এই লাঠিয়াল বাহিনী ছোট হয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করলেও তাদের অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবে।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, আবুল কালাম আজাদসহ প্রমূখ বক্তৃতা করেন ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page