১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে কেন্দ্র পরিদর্শন করলেন ইউ,এন,ও প্রথমদিনে অনুপস্থিত ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

দেশের ৮টি শিক্ষাবোর্ডের অধিনে আজ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সকাল ১০থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে বন্যার কারণে ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে ৩টি বোর্ড চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০দিন পিছিয়ে আগামী ২৭ আগষ্ট থেকে পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে বাতিল হওয়া বিষয়গুলোর পরীক্ষার সময় পরে জানানো হবে।এদিকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জৈন্তাপুর উপজেলায় মোট ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার সময় পিছানোর কারণে ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে প্রথমদিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।১৭ই আগষ্ট এইচএসসি পরীক্ষায় জৈন্তাপুরে ৬টি প্রতিষ্ঠান থেকে ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। অনুপস্থিত ছিলো ২জন। এবছর জৈন্তাপুরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের মোট ১০৮৫ জন পরীক্ষার্থী। আগামী ২৭শে আগষ্ট থেকে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে বাকি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করবে।এদিকে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ২টি কেন্দ্র ও ২টি ভেন্যু পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। তিনি সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু পরিদর্শনে আসেন।এরপর জৈন্তা ডিগ্রি কলেজ কেন্দ্র ও দরবস্ত জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভেন্যু পরিদর্শন করেন বেলা সাড়ে এগারো ঘটিকায়। তিনি কেন্দ্রের সকল পরীক্ষার হল ঘুরে ঘুরে দেখেন এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্র নিয়ন্ত্রকের সাথে কথা বলেন।এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো জুলহাস,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page