১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

 আইআইইউসি এ “অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও দি এশিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের যৌথ বর্ণাঢ্য আয়োজনে “অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে ১৬ই আগস্ট ২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রক্টর ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইফতেখার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্মগতভাবে কেউ উগ্রবাদে জড়িয়ে পড়ে না পরিবেশগত কারণ এবং বিশেষ গোষ্ঠির বিশেষ উদ্দেশ্য সাধনে তরুণ সমাজ বিশেষ করে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীরা উগ্রবাদীদের টার্গেট এ পরিণত হচ্ছে। এতে করে তরুণ তরুণীরা নিজেদের অজান্তেই কিংবা ভুল ধারণার বশবর্তী হয়ে উগ্রবাদে জড়িয়ে পড়ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের পাশাপাশি আজকাল তরুণীরাও উগ্রবাদে জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন আগামী প্রজন্মের জন্য উগ্রবাদ মুক্ত জঙ্গিবাদ মুক্ত নিরাপদ সমাজ নিশ্চিত করতে হলে ছাত্র-ছাত্রীদের উগ্রবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।বিশেষ অতিথির বক্তৃতায় আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, একমাত্র তরুণরাই পারে উগ্রবাদ মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে।অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রায়হানুল বারী ও আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ও চেয়ারম্যান প্রফেসর এবি এম আবু নোমান। উগ্রবাদের কারণ ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির জনি। দি এশিয়া ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোঃ মনজুর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page