৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় হত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলায় হত্যা প্ররোচনার মামলায় দুইজনকে আটক করেছেন পুলিশ। আটককৃতদেরকে বুধবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার এজাহারে জানা যায়, বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দিগরাজ ঘাটকুল বাড়ীর নমিতা রায়ের ছেলে ভীষ্মদেব রায় (৩৮) ১৬বছর আগে বিয়ে করেন পাশ্ববর্তী খুলনার দাকোপ উপজেলার কামনিবাসিয়া এলাকার প্রশান্ত মন্ডলের মেয়ে পুষ্পিতা রায় (৩২)কে। তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছেন। সাংসারিক জীবনের গত ২/৩বছর ধরে ভীষ্মদেবের স্ত্রী পুষ্পিতা একই এলাকার অমলেন্দু হালদারের (৫০) সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়েন। এ পরকীয়ার প্রেম গড়া স্থানীয়ভাবে একাধিকবারের শালিশ বৈঠকেও বসে। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পরকীয়ার প্রেমিক অমলেন্দু ভীষ্মদেবকে বিভিন্ন সময়ে হুমকিধামকি ও ভয়ভীতি দিয়ে আসছিলেন। এনিয়ে ভীষ্মদেবের স্ত্রী ও স্ত্রীর পরকীয়ার প্রেমিকের মধ্যে অশান্তি এবং বিরোধ চলে আসছিলো। পরকীরার বিরোধের জের ধরে গত ৩আগস্ট রাতে ভীষ্মদেবের নিজ ঘরে তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। স্ত্রীর পরকীয়ায় বলি হওয়া ভীষ্মদেবের মা নমিতা রায় মঙ্গলবার বিকেলে থানায় পুত্রবধু পুষ্পিতা ও পুষ্পিতার পরকীয়ার প্রেমিক অমলেন্দুর বিরুদ্ধে হত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার রাতেই দিগরাজের পৃথক জায়গা থেকে হত্যার প্ররোচনার মামলার আসামী পুষ্পিতা ও তার পরকীয়ার প্রেমিক অমলেন্দুকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতারকৃতদেরকে বুধবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছেন পুলিশ।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছেলেকে (ভীষ্মদেব) হত্যার প্ররোচনায় মায়ের (নমিতা) দায়েরকৃত মামলায় ছেলের বউ পুষ্পিতা ও বউয়ের প্রেমিক অমলেন্দুকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মুলত হত্যার প্ররোচনার মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page