১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার সকালে কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালী, বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় শোক দিবসের বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী মাধ্যমে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।

সকালে আইআইইউসি সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তার অংশগ্রহণে একটি শোক র‍্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে আইআইইউসি কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে নির্মম হত্যাকাণ্ড বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না, সেই বঙ্গবন্ধুকেই স্বাধীনতার চতুর্থতম বছরে ১০ বছরের শিশু সন্তান সহ স্ব পরিবারে নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হতে হয়েছে তাঁরই স্বজাতির দ্বারা, মানবতার ইতিহাসে এরচাইতে ঘৃণ্যতম আর কিছুই হতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধুকে বাঙালি জাতির চিহ্নিত শত্রুরা স্ব পরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে দিতে চেয়েছিল তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমগ্র বিশ্বের কাছে রোল মডেল। যা ছিলো বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন। আমি ১৯৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের স্বীকার সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ড. মোহাম্মদ শামসুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। আরও বক্তব্য রাখেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, ইটিই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশিদ।এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শামীমুল হক চৌধুরী, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা বৃন্দ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুল হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page