৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইউকে বিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণ ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ইউকেবিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “পথ চলার তৃতীয় বছর” শীরনামে গত ৩১ জুলাই এক বিশেষ ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাপসনিউজকে এ সংবাদ জানিয়েছন লন্ডন,ইউকে, থেকে জেসমিন মনসুর ।ইউকেবিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকেবিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বৃটেনের বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এর পক্ষ থেকে হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.নুরুন্নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও মুলধারার রাজনীতিক এমএ সালাম এবং ইউকেবিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির প্রমুখ নেতৃবৃন্দ।ইউকেবিডি টিভির প্রিয়মূখ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলামের যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন তাজুল ইসলাম,নওশিন মনজুর,রিদম হাসান,পাপ্পু আহমদ,সাদিয়া রহমতুল্লাহ ইসরাঈল,সিরাজি খান,সুহেল তালুকদার,মনোয়ারা সুলতানা এবং টিটু আহমদ সহ অন্যান্য শিল্পীরা।ইউকেবিডি টিভি তিন বছরের পথ চলায় নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করার মাধ্যমে দেশীয় সংস্কৃতি, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের তুলে ধরায় খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা ইউকেবিডি টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ ইউকেবিডির বোর্ড অব ডিরেক্টরবৃন্দকে ও ইউকে বিডি টিভির পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল বাংলার আলোর মিছিলের এগিয়ে নিতে ও বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকেবিডি টিভি আগামীতে ও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত সহ ইউকেবিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলার সফলতা কামনা করেছেন।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, ইউকেবিডি টিভি তিন বছরের পথ চলায় নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করার মাধ্যমে দেশীয় সংস্কৃতি, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের তুলে ধরায় খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করেন।সমাপনী বক্তব্যে ইউকেবিডি টিভির ফাউন্ডার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকেবিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময়।উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে ইউকেবিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। ইউকেবিডি টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন একাধিক মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page