১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা সাতকানিয়ায় সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ শুরু বিবেক ও মানবিকতার জাগরণ চান চট্টগ্রামের ডিসি অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক র‍্যাবের অভিযান: সাতকানিয়ার সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার বেঙ্গল স্টার পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সংগীতশিল্পী শিমলা আক্তার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সুনামগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে বিরোধীদলের উপর দমন পীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে বিরোধীদলের উপর দমন পীড়ন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে কালীবাড়ি মোড় এলাকায় আসলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে রায়পাড়ার মোড় এলাকায় সমাবেশ করে বিএনপি। এতে দলের সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ,রেজাউল হক,সেলিম উদ্দিন,এড.শেরেনুর আলী,আবুল মনসুর মোহাম্মদ শওকত,আবুল কালাম,মো. আনিসুল হক,যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল,সহ সাংগঠনিক সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ কয়েছ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচাঁন,তুফাজ্জল হোসেন,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া সহ সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, দেশে একটি অনির্বাচিত অগনতান্ত্রিক সরকার দেশের সাধারন জনগনের ভোটাধিকার হনন করে অবৈধভাবে গত প্রায় ১৫ বছর ধরে ক্ষমতা ধরে আছে। তারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসে লুটপাঠের মহোৎসব শুরু করেছে। তারা আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা,গনতন্ত্র পূণরুদ্ধার এবং নির্দলীয় নিরপক্ষে তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে,সংসদ ভেঙ্গে দিয়ে একটি সঠিক নির্বাচন কমিশন গঠন করে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান সরকারের কাছে। সরকার বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ হামলা,ভাংচুর,যানবাহনে অগ্নিসংযোগ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ নেতাদের। সরকার পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপাতে চায়। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবী করেন অন্যতায় রাজপথে থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবন না বলে হুশিয়ারী উচ্চারন করেন তারা। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page