১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধস: অক্ষত অর্থমন্ত্রী ও নেতারা মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পটিয়ায় সুচক্রদন্ডীর জগন্নাথ ধামের “রথযাত্রা” অনুষ্ঠিত। সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শিবগঞ্জে দুই সন্তান নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ,ফিরে পেতে পুলিশের সহযোহিতা চাইলেন স্বামী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছয় ও আট বছরের দুই সন্তান নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন তাজকেরা বেগম নামে এক গৃহবধূ। এর পর থেকেই স্ত্রী ও দুই শিশু সন্তানকে ফিরে পেতে থানা পুলিশের সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী ঘটনাটি তোজুরুল ইসলাম (৫৬)। ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। পলাতক ওই গৃহবধূ উপজেলার শ্যামপুর চামাভান্ডার গ্রামের দিনমজুর তোজুরুল ইসলামের স্ত্রী।অভিযোগ সূত্রে জানাগেছে,গৃহবধূ তাজকেরা বেগম একই উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর (সাহেবের ঘাট) এলাকার রফিক আলীর ছেলে মো.বাবু আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই জেরে গত ৯ জুলাই ভোরে বাড়ীতে স্বামী তোজরুল না থাকার সুবাদে ছয় ও আট বছরের স্কুল পড়ুয়া দুই সন্তান নিয়ে তাজকেরা বেগম প্রেমিক বাবু আলীর সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যায়। যাবার সময় চারটি ছাগল বিক্রির ২৫ হাজার,নগদ ১৫ হাজার টাকা ও মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়।তোজুরুল ইসলাম অভিযোগ করে বলেন,মোবাইলফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকেই সংসার ছাড়তে অস্থির হয়ে উঠে স্ত্রী তাজকেরা বেগম। তিনি আরও বলেন প্রেমিক বাবু আলী অন্তত চারটি বিয়ে করেছে। এখনও তার ঘরে দুইটি স্ত্রী ও সন্তান রয়েছে। আমি যে কোন মূল্যে স্ত্রী ও দুই শিশু সন্তান ফিরে পেতে চাই।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহম্মদ বলেন,স্ত্রী ও সন্তান নিখোঁজের বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন তোজুরুল ইসলাম নামে এক ব্যক্তি। তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

ক্যাপশন:গৃহবধূ তাজকেরা বেগম ও বাবু আলী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page