১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মোংলায় সুন্দর বন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক বাপা’র মানববন্ধন পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন মোংলা (বাগেরহাট):

অরক্ষিত সুন্দরবনে শুধু বাঘ নয়,কোন প্রাণীর জীবনই সেখানে নিরাপদ নয়। বাঘের জীবন রক্ষায় সুন্দরবন রক্ষা জরুরি। সুন্দরবনের পরিবেশ-প্রকৃতি বাঘ টিকে থাকার জন্য কঠিন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, নিয়মিত ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের তান্ডব এবং বন্যপ্রাণী হত্যা ও বাঘ চোরাকারবারি সিন্ডিকেট’র দৌরাত্ম বৃদ্ধির ফলে বাঘ টিকে থাকা কঠিন। আমাদের উচিৎ হবে সুন্দরবনে বাঘের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। সুন্দরবন রক্ষা করলে বাঁচবে বাঘ এই উপলব্ধি থেকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ২৮ জুলাই শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ কাইনমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন।
”বাঘ করি সংরক্ষণ; সমৃদ্ধ হবে সুন্দরবন” শ্লোগানে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা বাপা মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপানেত্রী কমলা সরকার, বাপা সদস্য শেখ রাসেল, হাসিব সরদার ,তন্বী মন্ডল প্রমূখ। ”সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক মানববন্ধনে বক্তারা আরো বলেন বাঘের জন্য খাদ্য একটা বড় বিষয়। বাসস্থানের সংগে তার খাদ্য ও নিরাপত্তা জরুরি বিষয়। বাঘের নিয়মিত খাদ্য হচ্ছে হরিণ। যদি সুন্দরবনে পর্যাপ্ত হরিণ না থাকে তবে জায়গা থাকলেও বাঘ থাকবেনা। সভাপতির বক্তব্যে বাপা’র কেন্দ্রিয় নেতা মোঃ নূর আলম শেখ বলেন ২০১০ সালে রাশিয়ায় প্রথমবারের মতো বাঘ সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি দেশ নিজ দেশে ১২ বছরের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুন করার ঘোষণা দিয়েছিলো। এরমধ্যে নেপাল বাঘের সংখ্যা দ্বিগুন করেছে। ভারত এবং ভুটানও দ্বিগুনের কাছাকাছি নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা খুব একটা বাড়েনি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক নারী-পুরুষ ”বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করো” ”সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” ”বাঘ আমার অহংকার, রক্ষার দায়িত্ব সবার” ”সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ করো” ”সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করো”  ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page