১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কুড়িগ্রাম পুলিশের সোনাহাট মহাসড়কের দু’ধারে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের চারাগাছ বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি:

“সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে (২৭ জুলাই) বৃহস্পতিবার চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানার সোনাহাট স্থলবন্দর মহাসড়কের দু’ধারে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করেন কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রাফিল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এবং টিআই প্রশাসন বানিউল আনাম, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এ সময় মহাসড়কের দু’ধারে প্রয় ১শত চারাগাছ রোপণ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ রোপণ করায় রফিকুল ইসলাম বলেন রাস্তা সংস্কার করায় পূর্বের গাছগুলো কেটে ফেলতে হয়েছে। বর্তমানে রাস্তার পার্শ্বে কোন গাছ না থাকায় প্রচন্ড এ তাপদাহে রাস্তায় চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আজ জেলা পুলিশের পক্ষ থেকে যে চারাগাছগুলো রোপণ করা হলো সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা হলে কয়েক বছরের মধ্যে এই সড়কটি সবুজ সড়কে পরিনত হবে।ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বলেন, ‘সবুজ করি কুড়িগ্রাম’ উদ্যোগটি মাধ্যমে আজ ভূরুঙ্গামারীর সোনাহাট সড়কের পার্শ্বে যে চারাগাছ রোপণ হলো নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের এটি একটি ভালো উদ্যোগ আমরা সকলে মিলে এই গাছগুলোর পরিচর্যা করবো।চারাগাছ রোপণ শেষে সোনাহাট ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে ৪শত চারাগাছ বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তর ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানের মাধ্যমে দ্বিতীয় ধাপে সোনাহাট মহাসড়কের দু’ধারে ১শত বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ৪শত চারাগাছ বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাদককে না বলি। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। যেকোন তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page