১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে এস,এস,সি ফলাফল। পাশের হার ৭২.৭৫% জিপিএ-৫ প্রাপ্ত ৪৪জন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সারা দেশে এক যোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফলা প্রকাশিত হয়েছে। এবছর গড় পাশের হার ৮০.৩৯% এবং মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এদিকের সমগ্র দেশের ন্যায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর স্কুল,ভোকেশনাল ও দাখিল মাদ্রাসা শাখা হতে মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৯৮৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৪৪৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সেই হিসেবে গড় পাশের হার ৭২.৭৫% এবং মোট জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ৪৪ জন। উপজেলার স্কুল শাখার ১৬টি প্রতিষ্ঠান থেকে ১৫৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১০৫০ জন।জিপিএ – পেয়েছে ২০ জন।সাফল্যের দিক থেকে এগিয়ে রয়েছে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানে ৯টি করে জিপিএ-৫ এবং ১টি করে জিপিএ -৫ পেয়েছে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ এবং রমজান রুপজান বাগেরখাল একাডেমি। এবছর এসএসসি ভোকেশনাল শাখা হতে উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে ২৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এবং ২১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ – ৫ পেয়েছে ২৩ জন। ভোকেশনাল শাখায় সফলতার দিক থেকে এগিয়ে প্রায় সবকটি প্রতিষ্ঠান। এরমধ্যে জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ ( ভোক) ৮৭.৭১%,আমেনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউট ৮৯.৭১%, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ( ভোক) ৮৩.৩৩%,সারিঘাট উচ্চ বিদ্যালয় ( ভোক) ৮৭.৫০% এবং রমজান রুপজান বাগেরখাল একাডেমি ( ভোক) শাখা হতে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে।উপজেলার মাদ্রাসা বোর্ড থেকে ৪টি প্রতিষ্ঠান হতে ১৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১৭৭ জন যার মধ্যে খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা হতে একজন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page