১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আইআইইউসিতে আমেরিকায় উচ্চ শিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি) এ আমেরিকায় উচ্চ শিক্ষা ও অ্যাসিস্টেন্টশীপ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ জুলাই বুধবার দুপুর বারোটায়। আমেরিকান কর্নার চট্টগ্রাম এর সহযোগিতায় আয়োজিত আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মহি উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন আমেরিকান কর্নার চট্টগ্রাম এর এডুকেশন ইউএসএ এডভাইজর মিস সামিরা খান ।
ইন্টারন্যাশনাল এফেয়ারস এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার ও প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন।প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর আনোয়রুল আজিম আরিফ বলেন, আইআইইউসি শিক্ষার্থীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয় সমূহে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেয়। স্কলারশিপ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশের বাইরে পাঠানো হয় যা আইআইইউসি কে ব্যতিক্রমী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছে। তিনি আরও বলেন, কর্মজীবনে সফলতা অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে বিদেশি ডিগ্রির গুরুত্ব রয়েছে। তাই বিদেশে বিশেষত যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশ গুলোর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের আর্থিক সুবিধাসহ মাস্টার্স, পি এইচ ডি কোর্সে সুযোগ পাওয়ার চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের।মুখ্য আলোচক সামিরা খান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় স্কলারশিপ, ফেলোশিপ, অ্যাসিস্টেন্টশীপ সহ বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। মাস্টার্স ও পি এইচ ডি করতে আগ্রহীদের জন্য আকর্ষণীয় প্যাকেজ ও আবেদনের নিয়মনীতি তুলে ধরেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page