১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় নবাগত ইউএনও’র স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মূলধারার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। গতকাল সোমবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরফাত, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মুহাম্মদ, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর, গাজী টিভি প্রতিনিধি হারুনর রশীদ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নাজিম মোহাম্মদ , দৈনিক পূর্বকোন প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলাম, দৈনিক সাঙ্গু প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ ও আনন্দ টিভি প্রতিনিধি আব্দুল ওয়াহাব।এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে “শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র” উক্তিটি উল্লেখ করে ইউএনও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একটি সুশৃঙ্খল জাতি গঠনে সাংবাদিকদের কলমের ভূমিকা অপরিসীম। সাতকানিয়ার উন্নয়নের উপজেলা প্রশাসনের প্রতি সাতকানিয়ার সাংবাদিকদের সহযোগিতা পেতে আগ্রহ প্রকাশ করেন তিনি।অপরদিকে সাংবাদিকরা বলেন, বর্তমান সময়ে মূল সাংবাদিকতার চেয়ে অপ-সাংবাদিকতার পরিমান বৃদ্ধি পেয়েছে। তথাকথিত অনলাইন ও নাম সর্বস্ব ভুঁইফোঁড় পত্রিকার মাধ্যমে যে কেউ সাংবাদিক বনে যাচ্ছে। এসব সাংবাদিক যেমন এলাকার জন্য ক্ষতিকর তেমনি সমগ্র জাতির জন্য। আর এরাই বেশীরভাগ সময় অপকর্মের সাথে জড়িত হয়ে সাংবাদিকতার মান নষ্ট করে চলছে। মতবিনিময় সভায় এসব ভুঁইফোড় ও ভুয়া সাংবাদিকদের বিষয়ে ইউএনও’কে সজাগ পরামর্শ দেন সাংবাদিকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page