২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

নিরবে নিভৃতে পুলিশ এফসির বাজিমাত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লীগের সমাপ্তি, পয়েন্ট টেবিলের ৩য় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব৷ একটি সার্ভিসেস দল হয়েও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এমন গৌরবময় অর্জন সত্যিই প্রশংসনীয়।লীগের শিরোপা উঠেছে কিংসের ঘরে, আর রানার আপ ঢাকা আবাহনী, এরপরের অবস্থানটাই বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের।লীগে ৩য় স্থান অর্জন বাংলাদেশ পুলিশ এফসির। ২০১৮-১৯ এ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে শিরোপা জিতে প্রিমিয়ার লীগে জায়গা করে নেওয়ার পরে এক নতুনত্ব বয়ে বেড়াচ্ছে পুলিশ এফসি।যেখানে দেশের ক্লাবগুলো গতানুগতিক ভাবে ছুটে আফ্রিকান ফুটবলারদের দিকে সেখানেই ব্যাতিক্রম বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব৷ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২-২৩ আসরে ছিল ল্যাতিনদের আধিপত্য। যার হাওয়া মূলত বয়ে এসেছে পুলিশ এফসি হতেই। দুই কলম্বিয়ান (মাতেও পালেসিয়াস, জোয়ান আরেঙ্গু) ও এক ভেনেজুয়েলানে (এডওয়ার্ড মরিলো) ভর করে বাজিমাত করে বাংলাদেশ পুলিশ এফসি। এই তিন বিদেশী থেকেই পুলিশ পেয়েছে ২০টি গোল। লীগের শিরোপা জয়ী ক্লাব বসুন্ধরা কিংসকে এবারের লীগে কেবল একটি মাত্র ক্লাবই পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিতে পেরেছে, আর সে ক্লাবটি হলো পুলিশ এফসি।পুলশি এফসির এতোসব অর্জনের পেছনে নিরবে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন ক্লাবটির সেক্রেটারি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি শেখ মোঃ রেজাউল হায়দার। তার সঠিক এবং সু-পরিকল্পনার বদৌলতে সুফল পাচ্ছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। যাতে উপকৃত হচ্ছে দেশের ফুটবল ই।ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে একাধিক খেলোয়াড় (রবিউল হাসান, ঈসা ফয়সাল) প্রতিনিধিত্ব করছে বাংলাদেশকে।খেলোয়াড়দের সকল সুযোগ-সুবিধা বন্টন সহ একটি আদর্শ ফুটবল পরিবেশ ই যেনো গড়ে উঠেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে কেন্দ্র করে৷ শক্তিমত্তার বিচারে বহুল বাজেটের নামীদামি ক্লাবদের সাথেই পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। আর সে পথে নেপথ্যে কারিগর ক্লাবটির বর্তমান সেক্রেটারি শেখ মোঃ রেজাউল হায়দার। সমর্থকদের চাওয়া বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মাঠে তাদের পারফর্মম্যান্সের এই ধারা অব্যাহত রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page