২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স 

চীন ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পীত সাগর অভিমুখে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকার পর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। স্থানীয় সময় ভোর ৪ টার দিকে এসব ক্ষেপণাস্ত্র করা হয় বলে ইয়োনহাপ জানায়।
ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, ‘দক্ষিণ কোরীয় এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এসব ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বিশ্লেষণ করে।’
উত্তর কোরিয়া জাপান অভিমখে সমুদ্রে দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র তিনদিন পর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।
পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।এদিকে উত্তর কোরিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির মুখে সিউল ও ওয়াশিংটন প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।এমন পরিস্থিতিতে পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে কূটনীতি স্থবির হয়ে পড়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত পরমাণু অস্ত্রসহ অন্যান্য অস্ত্রের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।এর জবাবে সিউল এবং ওয়াশিংটন অত্যাধুনিক স্টিলথ জেট ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পদ ব্যবহার করে যৌথ সামরিক মহড়া চালায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page