১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই ( রবিবার) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিলনায়তনে এসে শেষ হয়ে। এরপর দিবসটি উপলক্ষে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। প্রধান অতিথি বক্তব্যে কামাল আহমদ বলেন, বর্তমান সরকার ডিজিটাল যুগে দেশের সর্বস্তরের মানুষ সহ প্রান্তিক পর্যায়ে সরকার গৃহিত সকল সেবা সমুহ পৌছে দিতে সরকারী পাবলিক সার্ভিস প্রতিষ্ঠান গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সার্ভিসের স্ব স্ব দপ্তর থেকে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণ বর্তমান সময়ের সাথে সামজস্য রেখে তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে এই সেবা প্রদান বাস্তবায়ন করছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মমি দাস,উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, উপজেলা আওয়ামিলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, উপজেলা প্রানীসম্পদ দপ্তরের সহকারী কর্মকর্তা আবু জাহের সহ জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সমগ্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা গ্রহিতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page