১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চিনি ও বিড়ি সহ আটক -১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ কার্টন ভারতীয় নাসির বিড়ি ও অন্য এক অভিযানে ৮৮ বস্তা ভারতীয় চিনি সহ একজনকে আটক করেছে পুলিশ। ২২ জুলাই ( শনিবার) সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক এসআই রসুল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট দরবস্ত পাকা রাস্তায় সিলেটগামী একটি মিনিট্রাকভর্তি ৮৮ বস্তা চিনি সহ বেলাল উদ্দিন (২৪) নামে ব্যাক্তিকে আটক করে।এসময় বেলাল আমদানী সংক্রান্ত বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়।চিনি মোট ৮৮ বস্তা যার ওজন ৪৩১২ কেজি।আটককৃত বেলাল গোয়াইনঘাট উপজেলার হাজরাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।এসময় চিনি বহন কাজে ব্যবহারীত গাড়ীটিও জব্দ করা হয়েছে।অপর এক অভিযানে একইদিেন সকালে ২৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ির চালান আটক করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত করিচের পুল নামক স্হানে সিলেট তামাবিল মহাসড়কের পূর্বে খালি জায়গায় ইন্জিন চালিত নৌকা থেকে এই ভারতীয় বিড়ি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন, চোরাচালান রোধে চোরাইপন্য, মাদকসহ অবৈধ ভারতীয় পন্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং কানাইঘাট সার্কেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে ৮৮ বস্তা চিনি ও ২৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ির চালান পৃথক পৃথক অভিযানে একজন ব্যাক্তিসহ আটক করা হয়েছে।আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত মালামাল এর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page