১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রেলস্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারে হাতে তুলে দিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ মেহেদী হাসান রুবেল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:>>>

দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনে পানি পান করতে নেমে পরিবারকে হারিয়ে ফেলা মোছা. বাপিয়া (১০) ফিরে পেলো নিজ পরিবারকে। মোছা. বাপিয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার মো. বাবুর মেয়ে।
জানা যায়, গত সোমবার (১৭ জুলাই) ঢাকা থেকে রংপুরের বদরগঞ্জের উদ্দেশ্যে পরিবারের সাথে রওনা হয় মোছা. বাপিয়া। পথিমধ্যে তৃষ্ণার্ত হওয়ায় ফুলবাড়ী রেল স্টেশনে নেমে পানি পান করে বাপিয়া। পানি পান করা অবস্থায় ট্রেণটি ছেড়ে দিলে দিশেহারা হয়ে পড়ে মোছা. বাপিয়া। পরে স্থানীয় সাবেক ছাত্রনেতা সৈয়দ মেহেদী হাসান রুবেল তাকে পেয়ে নিজ হেফাজতে রাখেন ওই শিশুকে। পরে সাংবাদিক প্লাবন শুভ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মোছা. বাপিয়ার এলাকার এক ব্যক্তি পোস্টটি দেখে তার পরিবারকে খবর দেন। পরে পোস্টে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে মোছা. বাপিয়ার নানী নুর জাহান বেগম  ও খালা মমতাজ বেগম তাকে নিতে ফুলবাড়ী আসেন। পরে দুপুরে নানী ও খালার হাতে হারিয়ে যাওয়া শিশু বাপিয়াকে তুলে দেন ওই সাবেক ছাত্রনেতা সৈয়দ মেহেদী হাসান রুবেল।
বাপিয়ার নানী নুর জাহান বেগম বলেন, আমার নাতনী ট্রেন থেকে নেমেছিল পানি খেতে পরে ট্রেন ছেড়ে দিলে সে আর ট্রেনে উঠতে পারেনি। পরে এলাকার একজন খবর দেয় আমার নাতনীকে পাওয়া গেছে এমন একটি পোস্ট দেয়া হয়েছে ফেসবুকে।  পরে সেখানে দেয়া নাম্বারে যোগাযোগ কনে নাতনিকে ফিরে পেলাম।  আল্লাহ মেহেদী হাসান রুবেলের মঙ্গল করুক। তার কারণেই আজ আমার নাতনিকে ফিরে পেয়েছি। সাবেক ছাত্রনেতা সৈয়দ মেহেদী হাসান রুবেল বলেন, আমার ও সাংবাদিক প্লাবন শুভ’র পোস্টটি ব্যাপক শেয়ার হওয়ায় ওই শিশুকে আজ তার পরিবার ফিরে পেলো। খুবই আনন্দ লাগছে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে। সাংবাদিক প্লাবন শুভ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আশির্বাদে ২৪ ঘণ্টার মধ্যে শিশুটি পরিবারকে ফিরে পেয়েছে। এটি আসলেই অত্যন্ত আনন্দের বিষয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page