১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

শান্তিগঞ্জের হাসনাবাজ গ্রামে ট্রিপল মার্ডারে নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না- ডিআইজি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম(বার) পিপিএম বলেছেন, সামান্য একটি কাঁঠাল নিলাম নিয়ে এতবড় একটি হত্যাকান্ডের ঘটনায় সাধারন মানুষকে ববিয়ে তুলেছে। এটা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। এই ঘটনায় জড়িত যেকোন দলের হোন না কেন তাদেও কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নাই।ঘটনার সাথে জড়িত কেউ দেশ ছেড়ে পালিয়ে ও যেতে পারবে না। যারা ঘটনায় কলকাঠি নাড়ছেন এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শান্তি নিশ্চিত করতে সুনামগঞ্জের সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। সোমবার(১৭ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেজ্ঞ এর ডিআইজি তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,সমাজে কিছু সুবিধাভোগী স্বার্থপর লোক রয়েছেন যারা সমাজের সহজ সরল মানুষদের সরলতাকে পুঁজি করে বিশৃঙ্খলা কিংবা দাঙ্গা লাগিয়ে ফাঁয়দা হাসিল করতে চান। এ সমস্ত সুবিধাভোগীদের চিহিৃত করে তাদের তালিকা প্রনয়নের নির্দেশ ও দেন তিনি।পাশাপাশি সমাজের ঘুষখোর এবং সুদখোরদের তালিকাও হচ্ছে, এদের চিহিৃত করে কঠোর আইনে মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি প্রদানের ও হুশিয়ারী করেন তিনি।যারা এলাকার শান্তি বিনষ্ট করতে চায় এদের প্রতিহত করতে হবে। অযথা কাউকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যারা মূলহোতা তাদের খোঁজে বের করে অতিদ্রæত গ্রেফতার করতে থানা পুলিশকে নির্দেশ দেন তিনি। আমাদের সমাজে যারা মাদকের সাথে জড়িত তারা ওসি, এসপি ও রাজনৈতিক নেতার চত্র ছায়ায় কেউ না কেউর সেল্টারে এ কাজ করে থাকে। এদের প্রতিহত করতে হবে।সুনামগঞ্জের পুলিশ সুপার মো: এহসান শাহের সভাপতিত্বে, সার্কেল(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) এএসপি শুভাশীষ ধরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার সহ এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।উল্লেখ্য গত ৭ জুলাই জুম্মার নামাজের পর মসজিদে দান করা একটি কাঁঠাল নিলামকে কেন্দ্র করে হাসনাবাদ গ্রামের দ্বীন ইসলাম ও মালদার আলীর পক্ষের লোকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এর জেরে গত ১০ জুলাই সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page