১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম নগরীর জনপ্রিয় দুই প্রকল্প

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>>এই জুলাই মাসে শেষ হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আলোচিত গুরুত্বপূর্ণ দুই সড়ক প্রকল্প। বাকলিয়া এক্সেস রোড এবং আউটার রিং রোডের ফিডার রোড-৩, এই দুই প্রকল্পের কাজ শেষে উদ্বোধনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইতিপূর্বে সড়ক দু’টির প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। বর্তমানে বাকলিয়া এক্সেস রোডের সৌন্দর্য বর্ধনের কাজ এবং ফিডার রোড-৩ এর কার্পেটিং এর কাজ চলছে। সড়ক দুটিতে যানবাহন চলাচল শুরু হলে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও চকবাজার এবং সাগরিকা সংলগ্ন এলাকায় যানজটের ভোগান্তি দূর হবার পাশাপাশি দূরত্বও কমে আসবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। ফলে এই দু’টি সড়ক ব্যবহারে মানুষের অর্থ ও সময় বাঁচবে।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর অন্যতম ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ বাকলিয়া এলাকার শাহ আমানত সংযোগ সড়কের পুরাতন বাকলিয়া থানা এলাকা থেকে চন্দনপুরা পর্যন্ত বাকলিয়া এক্সেস রোড প্রকল্প। ২০১৮ সালের নভেম্বরে ১ দশমিক ৫৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ শুরু করে সিডিএ। যার ব্যয় ধরা হয়েছিল ২০৫ কোটি ৪৬ লাখ টাকা এবং নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। কিন্তু মামলা, ভূমি অধিগ্রহণ জটিলতা এবং দশতলা ভবন নিয়ে জটিলতায় প্রকল্পের কাজ পরিকল্পিত সময়ে শেষ হয়নি।
অন্যদিকে, উপকূলীয় বাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ নামে এ প্রকল্পের অধীনে ১৭ দশমিক ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। এর মধ্যে ১৫ দশমিক ২০ কিলোমিটার মূল ও ২ দশমিক ১৫ কিলোমিটার সংযোগ সড়ক। ২০১৬ সালের জানুয়ারিতে প্রকল্পটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের অধীনে সাগরিকা স্টেডিয়াম থেকে বেড়িবাঁধ ফিডার রোড-৩ নির্মাণের পরিকল্পনা ছিল। রেলওয়ের আপত্তিতে ফিডার রোড-৩ এ সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন অংশে ফ্লাইওভারটির নির্মাণ কাজ দীর্ঘদিন আটকে ছিল। যার কারণে প্রকল্প যথাসময়ে শেষ হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে ৩ হাজার ৫২৭ কোটি ৪৬ লাখ টাকা।সাগরিকার সংযোগ সড়কটি চালু হলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানগুলো সরাসরি রিংরোড হয়ে টোল রোডে উঠতে পারবে। একইভাবে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো এ সড়ক দিয়ে নগরীতে প্রবেশ করতে পারবে। ফলে চাপ কমে যানজটমুক্ত হবে অলংকার থেকে সিটি গেট পর্যন্ত পুরো এলাকা।
গতকাল সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, বাকলিয়া এক্সেস রোড প্রকল্পটির সড়কের কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে সড়কের কোথাও কোথাও ফিনিশিং এর কাজ, কোথাও সৌন্দর্যবর্ধনের কাজ, কোথাও রোড মার্কিং এর কাজ চলছে। অন্যদিকে, দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট থেকে সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত নির্মাণাধীন ফিডার রোড-৩ এর কাজ শেষ পর্যায়ে। ফ্লাইওভারের কার্পেটিং এর কিছু কাজ এখনো বাকি রয়েছে। যা দ্রুত শেষ করার জন্য কাজ করছে সংশ্লিষ্টরা।বাকলিয়া এক্সেস রোডের প্রকল্প পরিচালক কাজী কাদের নেওয়াজ বলেন, সব জটিলতা কাটিয়ে বাকলিয়া এক্সেস রোড প্রকল্প বাস্তবায়নের পথে। ইতোমধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হয়েছে। বর্তমানে সৌন্দর্যবধনের কাজ চলছে। চলতি মাসের শেষে প্রকল্পটি উদ্বোধনের পর সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।কাজের অগ্রগতি দীর্ঘ সময় পার হওয়ার বিষয়ে জানতে চাইলে আউটার রিং রোড প্রকল্পের পরিচালক ও সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফিডার রোড-৩, অংশে ফ্লাইওভারের উচ্চতা নিয়ে রেলওয়ে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাপের উচ্চতার কথা বলা হয়েছে। এ জটিলতা নিয়ে দীর্ঘসময় আমরা কাজ করতে পারিনি। সম্প্রতি জটিলতা শেষে আমরা ফ্লাইওভারের কাজ শেষ করি। প্রায় ৯০০ মিটারের এই সড়কের কাজ প্রায় শেষ। বর্তমানে ফ্লাইওভারের কিছু কার্পেটিং এর কাজ বাকি আছে। চলতি মাসের মধ্যে এ কাজ শেষ করে উদ্বোধনের মধ্যেমে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে আশা করছি।এই বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, বাকলিয়া এক্সেস রোড এবং রিং রোড প্রকল্পের ফিডার রোড-৩ এর কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই প্রকল্প দু’টির কাজ শেষ হবে আশা করছি। প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে প্রকল্প দু’টি উদ্বোধন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page