৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

‘কিস্তিতে সরকারি ফ্ল্যাট কিনতে পারবে সাংবাদিকরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হয়েছে। চিকিৎসার জন্য যাতে সহায়তা পান এবং দুর্ঘটনায় আহত-নিহতের কথা চিন্তা করেই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এতোগুলো টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিক আছেন, তাদেরকে বলার পরও ট্রাস্টে অর্থ দিয়েছেন মাত্র তিনজন। এজন্য সবাইকে ধরতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা কাকে কত কী দিয়েছি, সেটা বলতে চাই না। তবে ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে।

শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, সমালোচনা করুন, তবে সত্য জেনে করুন। সমালোচনা হতে হবে দেশের কল্যাণে, ক্ষতির জন্য যেন না হয়। দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের কর্তব্যবোধও থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেকে বাধা দিয়েছিল, তবুও বেসরকারি খাতে টিভি চ্যানেল খোলার অনুমতি দিয়েছিলাম।’

কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের চাকরির কোনো স্থায়িত্ব নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আবাসনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে। অনেকে প্লট পেয়ে আবার বিক্রিও করে দিয়েছে। তবে সরকারি ফ্ল্যাট কিস্তিতে কিনতে পারবেন সাংবাদিকরা সে ব্যবস্থা নেয়া হয়েছে

শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র করে দিয়ে তার উৎপাদন বাড়িয়েছিলাম। বিএনপি আমলে কমেছিল। অনেকে অনেক কথা বলেন, কুইক রেন্টাল হলো কেন? অনেকে বলেন, এতো টাকা গেল কেন? কিন্তু তার বিনিময়ে দেশ কী পেয়েছে, অর্থনীতি কী পেল, সেটাও তো দেখতে হবে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

‘এখন যারা এতো লিখছেন, তাদের লেখা পড়ে মনে হয়, সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়ে বিএনপি আমলের ৩ হাজার মেগাওয়াটে ফিরে যাই। সমালোচনা করবেন ভালো কথা, কিন্তু সেটা গঠনমূলক হওয়া উচিত। যাতে কোনো ভুল হলে সংশোধন করা যায়।

‘প্রতিটি টেলিভিশন ও রেডিওতে সারাদিন কথা বলেন, অথচ বলা হয় স্বাধীনতা নাকি নাই।’ স্বাধীনতা তাহলে কখন ছিলো, আইয়ুবের আমলে নাকি জিয়ার আমলে – এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘গত ১৪ বছরে আমরা যতটা স্বাধীনতা দিয়েছি, সেটা কেউ দিতে পারেনি। তবে দেশের কল্যাণে যাতে সে স্বাধীনতা ব্যবহার হয়, দেশের ক্ষতির জন্য নয়। আমরা স্বাধীন দেশ। আমরা কারো মুখাপেক্ষী নই। অন্যের কাছে নালিশ করে বদনাম করা কিংবা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, অনুরোধ থাকবে সংবাদে এমন ধরনের কিছু লিখবেন না।’

বিএনপি-জামায়াত আমলে সাংবাদিকসহ সবার ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে – এ কথা স্মরণ করে দিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারই দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ সে সুযোগ আরো অবারিত হয়েছে। স্বাধীনতা ভালো, তবে সেটা সবার জন্য নয়। স্বাধীনতা ভোগ করবেন, তবে কর্তব্যবোধও যেন থাকে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page