২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ও একজন মাদক ব্যবসায়ী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ(গাজীপুর) উপজেলা প্রতিনিধিঃ>>>

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. মাসুদ ও ২ শত ৫৫ পিচ ইায়াবা ট্যাবলেটসহ সজল চন্দ্র দাস কে আটক করা হয় । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. মাসুদ উপজেলার মোক্তাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মো. সোবহানের ছেলে ও ইায়াবা ব্যবসায়ী সজল চন্দ্র দাস গাজীপুর সদর উপজেলার পুবাইল থানাধীন উদুর গ্রামের গিবেশ্বর চন্দ্র দাসের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামের প্রেমানন্দ চন্দ্র দাসের বাড়ি (শ্বশুর বাড়ী) থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম ও মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। শুক্রবার রাতে উপ-শহরের পূর্বাচল হতে ২০০৫ সনের কালীগঞ্জ থানার ৬(৪)০৫ নং মামলার পলাতক আসামী মোক্তাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মো. সোবহানের ছেলে মো. মাসুদকে আটক করেন। আদালত ঐ মামলায় মাসুদকে প্যানাল কোর্ড ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করিয়া যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালতে রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন।অন্যদিকে কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের উলুখোলা ফাড়ী ইনচার্জ মধু সুদন পান্ডে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে প্রেমানন্দ চন্দ্র দাস এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রেমানন্দ চন্দ্র দাস এর মেয়ের জামাই গাজীপুর সদর উপজেলার পুবাইল থানাধীন উদুর গ্রামের গিবেশ্বর চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাসকে (২৮) ২ শত ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।আটককৃত সজল চন্দ্র দাস জানান এ মালগুলো মধ্য পাঞ্জোরা গ্রামের আব্দুল জলিল বক্র এর ছেলে মিলন (৪৪) এর, কিছুক্ষণ পূর্বে মিলন এ মালগুলো সজল চন্দ্র দাসের কাছে রেখে যায়। বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা টেবলেট নিজ হেফাজতে রাখা ও সহায়তা করার অপরাধে ৩৬(১) সারনির ১০ (ক) ৪১ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক কালীগঞ্জ থানায় ৬(৭)২৩ নং মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, কালীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মো. মাসুদ ও এক মাদক ব্যবসায়ী সজল চন্দ্র দাসকে দুই শত পঞ্চান্ন পিচ ইয়া টেবলেটসহ আটক করে। শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page