৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বিএনপিকে তো সংলাপে ডাকা হয়নি : তথ্যমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>>

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদেরকে সংলাপের জন্য ডেকেছি। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি।তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার সুযোগ নাই, কোনো সংলাপ হবেই না’।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের বক্তব্য- ‘নির্দলীয় সরকার দিলে সংলাপ’ এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ সব কথা বলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এই বাস্তবতা বিএনপিকে মেনে নিতেই হবে।
ড. হাছান মাহমুদ বলেন, তাদের যে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবি, সেটি দেশে যেমন সমর্থন পায়নি, আন্তর্জাতিক অঙ্গনেও তারা যাদের হাতে-পায়ে ধরে, নিয়মিত দেন-দরবার করে, তাদেরও কোনো সমর্থন পায়নি।সেই দাবি দেশেও মাঠে মারা গেছে, আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রত্যাখ্যাত হয়েছে, এই বাস্তবতা মেনে নিয়েই তাদের আগামী নির্বাচনে আসতে হবে।’এ সময় নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের ৬ প্রতিনিধির ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন তথ্যমন্ত্রী।হাছান মাহমুদ বলেন, এতে এটিই প্রমাণিত হয় যে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে। সেই স্বাধীন নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমুলক নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে।
সে আমন্ত্রণে সাড়া দিয়ে ইইউ প্রতিনিধি দল আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও প্রস্তুতিমূলক নানা বিষয় তারা পর্যবেক্ষণ করবেন, একইসাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও বৈঠক করবে তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page