৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে সাক্ষাত করতে যাচ্ছেন জেলেনস্কি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিয়াজুল ইসলাম কাউসার ইন্টারন্যাশনাল রিপোর্টার>>>>

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। ন্যাটোতে যোগ দেওয়ার এবং মিত্র দেশগুলোর কাছ থেকে আরো অস্ত্র পাওয়ার লক্ষ্যে কিয়েভের প্রচেষ্টার ক্ষেত্রে এক সফরের সর্বশেষ পর্যায়ে তিনি এ বৈঠকে বসতে যাচ্ছেন। খবর এএফপি’র।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর ৫০০তম দিনের প্রাক্কালে ইস্তাম্বুলে এ বৈঠক হতে যাচ্ছে। এদিকে জেলেনস্কি স্বীকার করেছেন যে ব্যাপক প্রত্যাশিত কিয়েভের পাল্টা আক্রমণ ধীর গতিতে অগ্রসর হচ্ছে।জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘কিন্তু তা সত্ত্বেও আমরা রাশিয়ানদের মতো অগ্রসর হচ্ছি, পিছু হটছি না।’ ‘আমরা এখন পদক্ষেপ গ্রহণ শুরু করেছি।’কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য পাঠানোর মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া একটি চুক্তির পাশাপাশি আগামী সপ্তাহের ন্যাটো সম্মেলনের বিষয় এরদোগানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এরদোগান ইউক্রেন সংঘাত নিরসনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী।বিশ্লষকরা আশা করছেন, জেলেনস্কি আগামী ১১ ও ১২ জুলাই লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে সুইডেনের ন্যাটো সদস্যপদের জন্য সবুজ সংকেত দেওয়ার ব্যাপারে এরদোগানকে চাপ দেবেন।
এ নর্ডিক দেশে বসবাসকারী কথিত কুর্দি জঙ্গিদের প্রতি স্টকহোমের শিথিল মনোভাব প্রশ্নে দীর্ঘদিনের বিরোধের কারণে সুইডেনের প্রার্থীতার ক্ষেত্রে তুরস্ক বাধা হয়ে দাঁড়াচ্ছে।এদিকে জেলেনস্কি তার নিজের দেশের জন্য ন্যাটোর সদস্যপদ চেয়ে বলেছেন, তিনি চান ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে এই সম্মেলনে ‘আমন্ত্রণ’ জানানো হোক।জেলেনস্কি ও এরদোগান উভয়ই রাশিয়ার সাথে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তির মেয়াদ বাড়াতে চান। আর এই চুক্তির অধীনে যুদ্ধ চলাকালে ইউক্রেনকে বিশ্ব বাজারে শস্য পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল।রাশিয়া নবায়ন করতে সম্মত না হলে চুক্তিটির মেয়াদ আগামী ১৭ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page