১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

৪ দিন নিখোঁজ থাকার পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল গৃহবধূর লাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঈদগাঁও সংবাদদাতা,কক্সবাজার।।কক্সবাজার সদর হাসপাতালে রহস্যজনক নিখোঁজের চারদিন পর কোহিনুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার হাসপাতালের লিফটের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত কোহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) দুপুরে চিকিৎসার প্রয়োজনে বা অন্য কোনো কাজে কক্সবাজার সদর হাসপাতালে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হন কোহিনুর। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা হাসপাতালসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে সন্ধান চালানো হলেও তার কোনো হদিস মেলেনি। শনিবার (৭ মার্চ) দুপুরে হাসপাতালের লিফটের নিচের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।হাসপাতালের মতো একটি সুরক্ষিত সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে একজন নারী নিখোঁজ হলেন এবং চারদিন পর কক্ষের ভেতরে তার মরদেহ পাওয়া গেল, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা।নিহতের এক স্বজন জানান, “আমরা চারদিন ধরে পাগলের মতো তাকে খুঁজেছি। হাসপাতালের ভেতরেই সে ছিল, অথচ কেউ বলতে পারল না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page