৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

হাসপাতালে আহতদের সেবার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক ইউনিট গঠন করতে হবে-চট্টগ্রাম জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন,আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আলোচনা করেছি – ট্রাফিক নিয়ন্ত্রণ, আহত শিক্ষার্থীদের সেবা, থানা ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভবন সমূহ এবং ধর্মীয় উপাসনালয় সমূহের সুরক্ষার জন্য বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড এর মত স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলোর সক্রিয়  অংশগ্রহণ প্রয়োজন। চট্টগ্রাম মহানগর এবং ১৫ টি উপজেলার ট্রাফিক ব্যবস্থাপনা, থানা ও  অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা  স্থাপনা রক্ষা, উপজেলা পর্যায়ে  উপজেলা কমপ্লেক্স , ইউনিয়ন পরিষদ ভবন এবং ধর্মীয় উপাসনালয় সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এবং হাসপাতালে  আহতদের সেবার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক ইউনিট গঠন করতে হবে ।”আজ সোমবার ১২ই আগস্ট  সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলাধীন বিএনসিসি, স্কাউট প্রতিনিধি ,রেড ক্রিসেন্ট, গার্লস গাইড ও অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে মত-বিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের পাঁচটি বিষয়ে আজ ৫ কমিটি গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি, ট্রাফিক, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা, হাসপাতাল। শিক্ষার্থীরা শহরের দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি কাজ চালাচ্ছেন সেটি আমাদের শহরকে সুন্দর করছেন। তারা এই বিপ্লবের স্মৃতিগুলোকে ধরে রাখছেন। দেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে তুলে ধরছেন। আমাদের এই পাঁচ কমিটি তাদের সেই কাজে সমন্বয় করবে। নির্দিষ্ট একটি অংশ প্রতিদিন সেই কাজে যোগ দেবে। এরপর ট্রাফিকে একটি অংশ থাকবে। কোন সংগঠন থেকে কে থাকবে এবং কতজন থাকবে সেটি ঠিক করবে। নিরাপত্তার জন্য জেলা প্রশাসন অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, আদালত ভবন, বিচারকদের এলাকাগুলো নিরাপত্তায় আনা হবে। এছাড়া টানেল, বিমানবন্দর, বন্দর, কাস্টমস, উপজেলা পরিষদ ভবন, ইউনিয়ন পরিষদ ভবনসহ সবকটি গুরুত্বপূর্ণ স্থাপনা তারা দেখবে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়গুলো দেখবে। এর সঙ্গে আমাদের থানা, উপজেলাসহ সব স্থাপনায় পরিস্কার-পরিচ্ছন্নতা করা হবে। আর সর্বশেষ হাসপাতালে সেবা দেওয়া হবে। অ্যাম্বুলেন্স করে রোগীদের পাঠানো, চিকিৎসা সেবা দেওয়া হবে। এসব কাজে জেলা ও মহানগরে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে। এর মধ্যে শহরের থানাগুলোতে ১২৮ জন, আদালতে ৩০ জন, সিটি করপোরেশনে ১০ জন, অন্যান্য ৩২জনসহ মোট ২০০ জন। আর পরিস্কার-পরিচ্ছন্নতায় ২৬০ জন, গ্রাফিতিতে ৬০ জন কাজ করবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: সাদি উর রহিম জাদিদ বলেন, চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম জেলার  প্রতিটি উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, আহতদের সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো সুরক্ষায় নির্দিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠন করা প্রয়োজন। এজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।সভায় আরো উপস্থিত ছিলেন  মোঃ আবু নাছির, প্লাটুন কমান্ডার বিএনসিসি, হাসিনা সুলতানা, চট্টগ্রাম জেলা নৌ কাব স্কাউট  লিডার, মো: মিজানুর রহমান,জেলা  সম্পাদক চট্টগ্রাম মেট্রোপলিটন স্কাউটস  সহ চট্টগ্রাম জেলাধীন বিএনসিসি, স্কাউট প্রতিনিধি ,রেড ক্রিসেন্ট, গার্লস গাইড ও অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রতিনিধিগণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page