১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ।
রবিবার রাত সাড়ে ৮টায় এনসিপি ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ’র উদ্যোগে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এসে মিছিল শেশে এক প্রতিবাদ সমাবেশ করে।উল্লেখ্য রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। হান্নান মাসউদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ।
একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০- ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গøাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।
জানা যায়, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে হামলাকারীরা। এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সারজিস আলম। এতে দেখা যায়, হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। হাত থেকে রক্ত ঝরছে।
আরেক পোস্টে সারজিস আলম জানান, হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল। এ হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
প্রতিবাদ সভায় হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, এনসিপি নেতা রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, কাজী নাসির, মুহতাদির যায়িফ সিক্ত, মোঃ রাফসান প্রমূখ।
০৪/০৫/২০২৫ইং।ছবির ক্যাপশনঃ হাসনাত আব্দুল্লার উপর হামলার প্রতিবাদে এনসিপি ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page