২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

স্বৈরাচারী হাসিনার পলায়নে ঠাকুরগাঁওয়ে সর্বস্তরের আনন্দ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ পদত্যাগে ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের মানুষ।

সোমবার বিকেল ৩ টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করে। পরে তারা একটি আনন্দ মিছিল বের করে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় টহলরত সেনা সদস্যদের সাথে অনেককে করমর্দন ও আবেগাপ্লুত হয়ে বুকে জড়িয়ে নিতেও দেখা যায়।

আনন্দ মিছিল থেকে শেখ হাসিনার এভাবে চুপিসারে দেশ ত্যাগ নিয়ে বিভিন্ন স্লোগানে মুখোরিত হয়ে পড়ে চারপাশ। আনন্দ মিছিলে অনেক অবিভাবককে তাদের সন্তানদের সাথে নিয়ে বিজয়ের পতাকা উড়াতে দেখা যায় এবং সৈরাচারী সরকারের পদত্যাগের খুশিতে মিষ্টিও বিতরণ করতে দেখাযায় অনেককে।

আনন্দ মিছিলে আসা এক অবিভাবক জানান, আমার দু মেয়ে একাত্তরের স্বাধীনতার স্বাধ পায়নি। আজ তাদের সাথে নিয়ে পতাকা হাতে এ বিজয়ের স্বাধ উপভোগ করছি একসাথেই। ঈদের মতই খুশি লাগছে আমাদের।

পরে আনন্দ মিছিল থেকে ছাত্র জনতার একটি অংশ শহরের আর্ট গ্যালারি হয়ে কলেজপাড়ার সামনে অবস্থান নিয়ে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসায় ভাংচুড় করে এবং অগ্নিসংযোগ করে। এছাড়াও তারা শহরে আওয়ামী সরকারের বিভিন্ন নেতাকর্মীদের বাসায়ও ভাংচুড় ও অগ্নিসংযোগ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page