১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি >>>

শিক্ষার্থীদের দুধ পান করিয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি।শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে বুধবার কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসূচি চালু হয়েছে।প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ডেইরি খামারে গাভীর পাস্তুরিত ২০০ মিলিগ্রাম করে তরল দুধ পান করানো হবে।আজ ২১ জুন (বুধবার) দুপুরে কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি শিক্ষার্থীকে তরল দুধ পান করিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন। রাজীবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন (হিরো), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি বলেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দুধের পুষ্টিগুণ নিয়ে জনসচেতনতা সৃষ্টি, শিশুদের দুধ পান করানোর অভ্যাস করানো, শিশুদের পুষ্টিচাহিদা মিটিয়ে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে এসডিজির লক্ষ্য পূরণ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পভুক্ত খামারিদের সাথে সেতুবন্ধন তৈরি করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page