১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সুবিধাবঞ্চিত ওয়ার্ডবাসীকে তাঁদের কাংখিত সেবা দিতে চাই- ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পারভেজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ>>>

২১ জুন আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছেন। ধারাবাহিক প্রচার প্রচারণায় নেমেছেন রাসিকের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও। সেবা, সুশাসন, সুশিক্ষার সমন্বয়ে সর্বস্তরের নাগরিকদের সঠিক মূল্যায়নে একটি উন্নত ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে কাউন্সিলর প্রার্থী হয়েছেন ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইয়াসিন সরকার পারভেজ। তিনি রাসিকের ২ নং ওয়ার্ডের এবারের নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। সুবিধাবঞ্চিত ওয়ার্ডবাসীর উন্নয়নে নাগরিক সেবা তাঁদের দোরগোড়ায় পৌছিয়ে দিতে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। নিজের ঠেকে যাওয়া গল্প থেকেই এই প্রার্থীতায় অংশ গ্রহণ তাঁর। উপলব্ধি করেছেন সাধারণ মানুষের হয়রানিসহ নানা সমস্যার কথা।গত সোমবার (১২ জুন) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
সমাজসেবক ও ব্যবসায়ী এবং ওয়ার্ডবাসীর প্রিয় ব্যক্তিত্ব মিষ্টি কুমড়া প্রতীকের ইয়াসিন সরকার পারভেজ বলেন, আমি কারো সমালোচনা করতে চাই না। জনগণ ওয়ার্ড উন্নয়নে যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে আমি নিজে সঠিক থেকে সঠিক প্রক্রিয়ায় সঠিক জায়গায় কাজ করতে গিয়ে ঠেকেছি। হয়রানিসহ পাওয়ার না থাকায় নানা সমস্যার সমূখিন হয়েছি। এই উপলব্ধি থেকে সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে প্রার্থী হয়েছি। ওয়ার্ডের সাধারণ মানুষের নিকট গিয়ে শুনেছি তাদের সমস্যাগুলো। সমস্যা নিরসনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই।এসময় তিনি আরও বলেন, ছোট বেলায় একটি কবিতা পড়েছিলাম, “সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দু:খে” আজ আমরা মানুষের সুখে হিংসে করি, দু:খ দেখলে পালিয়ে যাই। মানবতার মানবিক গুনগুলো আজ ঘুমিয়ে পড়েছে। তাই মানবসেবার ব্রতো নিয়ে ঘুমান্ত মানবিক গুনগুলি আবারও জাগ্রত করতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় নয় কাজে বড় হবে” কবিতার এই উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমরা আজ কথায় বড় হয়েছি কিন্তু কাজে নই। আমাদের কাজে বড় হতে হবে। আজ তরুণদের মাঝে দেশপ্রেম ও আল্লাহর ভয় নেই বললেই চলে। এটার জন্য আমরা দায়ী, সমাজ দায়ী। তাদের মধ্যে সেই দেশপ্রেম ও আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। আমার একার পক্ষে ওয়ার্ডের সকল উন্নয়ন ও সমস্যা সমাধান করা সম্ভব নয়। সম্ভব বলে আশ্বস্ত করলে তা চরম মিথ্যা বলা হবে। আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের সমস্যা শুনবো। সেই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও ওয়ার্ডবাসীকে নিয়ে সমাধান করবো। বর্তমানে জনপ্রতিনিধিরা নিজেদের রাজা বাদশা মনে করেন। আমি তাদের বলতে চাই আপনারা রাজা বাদশা নন, আপনারা জনগণের চাকর। আমি জনগণের চাকর হিসেবে, তাদের দেওয়া অর্পিত দ্বায়িত্ব পালন করবো মাত্র। আমি ওয়ার্ডের টেকশই উন্নয়নে কাজ করবো। বেকার সমস্যা নিরসনে উদ্যোক্তা তৈরিতে কাজ করবো। বেকার সমস্যা দুর করলে ওয়ার্ড এমনি এমনি সুন্দর হয়ে যাবে। কর্মব্যস্ত জীবন সমাজকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। আর অলস বেকাররাই বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। অনেকে মাদকে জড়িয়ে পড়েন। তাই বেকার সমস্যা সমাধানে শিক্ষিত, আধা শিক্ষিত, নিরক্ষর মানুষদের নিয়ে উদ্যোক্তা তৈরিতে সবার প্রতি আহবান করছি। আমি নির্বাচিত না হলেও সমাজের জন্য কাজ করবো, নির্বাচিত হলে তো কোনো কথাই নাই। আমার ওয়ার্ডের কোট কলেজ খ্রিস্টান পাড়ায় কিছু পিছিয়ে পড়া উপজাতি আছেন। আমি তাদের উন্নয়নে কাজ করতে চাই। তাদের ছেলে মেয়ে এখন অনেক শিক্ষিত। কিন্তু তাঁরা সেভাবে সুযোগ সুবিধা পায়না। আমি তাদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ তিনি বলেন, কিছু খারাপ মানুষ আমার প্রচার প্রচারণার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা করবেন না প্লিজ। ওয়ার্ডবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনার ওয়ার্ডের আগামী ৫ বছরের ভবিষ্যৎ কার হাতে তুলে দিবেন সেটা আপনার সুচিন্তিত মতামতের উপর ছেড়ে দিলাম। অর্থের বিনিময়ে এমন কারো হাতে আপনার মূল্যবান ভোট দিবেন না, যাতে আপনার ছেলে সন্তান পরবর্তীতে কষ্ট পায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page