১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জনে সামাজিক উদ্যোগের বিকল্প নাই:- ইব্রাহিম চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী বলেছেন, প্রতিটি মানব শিশুই সকল অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। অথচ সমাজব্যবস্থা তাদের সাধারণ শিশু ও পথশিশু দু’ভাগে বিভক্ত করেছে। সমাজে সুবিধা বঞ্চিতদের জন্য দয়ার পরিবর্তে বিরক্তির ছাপ প্রকাশ পায়। আমাদের সংবিধানেও অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে। অথচ রাষ্ট্রে ধনী-গরীবের পার্থক্য সৃষ্টিকারী বিষয়গুলো এখনও জিইয়ে রয়েছে । সুবিধাবঞ্চিতরা পথশিশু, পথকলি নাকি টোকাই এই নামকরণ নিয়ে ব্যস্ত থাকলেও তাদের অবস্থার কোন পরিবর্তন নাই। তাই সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জন করতে হলে সামাজিক উদ্যোগ গ্রহণের বিকল্প নাই।তিনি সোমবার (২৪ মার্চ) সকালে সাতকানিয়া উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় শিশু ও কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।ইব্রাহিম চৌধুরী আরও বলেন, শিশু ও কিশোররা আগামী দিনের জাতির কর্ণধার। তারা বিশ্ব মানবতার সমৃদ্ধ জীবন উন্নয়নের উদীয়মান সম্ভাবনা। যাদের হাতের ছোঁয়ায় নির্মিত হবে বিশ্ব সভ্যতা। অথচ তারা আজ পথের কাঙ্গাল, নির্যাতিত, নিগৃহীত এবং বাস্তুচ্যুত। সুবিধাবঞ্চিতদের জন্য প্রতিটি মানুষের সামাজিক দায়িত্ব রয়েছে। পৃথিবীতে শিশুদের জন্য ভালোবাসা তৈরি হোক। আজকের শিশু বেড়ে উঠুক আগামী দিনের ভালবাসায়। তাই আমাদের স্লোগান হোক ‘মানবতাবোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’।চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জুনাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, চরতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল হাশেম, সেক্রেটারি মো. হারুন অর রশিদ, প্রবাসী মো. সালাহ উদ্দিন বাদশা ও এ সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. ঈসা।চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সামির হোসাইন চৌধুরী ত্বকির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. নাজিম উদ্দিন, মো. এনামুল হক, নেজাম উদ্দিন, প্রবাসী মো. নেজাম উদ্দিন, মো. নাছির, মো. জাহেদ, মো. আব্দুল হামিদ ও প্রবাসী মো. হামিদ প্রমুখ।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান শাখা।উল্লেখ্য, এ সংগঠনের উদ্যােগে চরতি এলাকার সুবিধাবঞ্চিত ২৫০ শিশু ও কিশোরদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page