২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> প্রতিবছর চন্দ্র আষাঢের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শহরের জগন্নাথ মন্দিরের সামনে থেকে কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের মধ্যবাজার,পশ্চিমবাজার,ট্রাফিক পয়েন্ট,পূর্ব নতুনপাড়া,পশ্চিম নতুনপাড়া হয়ে আবারো জগন্নাথ মন্দিরের সামনে এসে শেষ হয় এবং আগামী ১৫ই জুলাই আবারো ফেরত রথযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এসে শেষ হবে।এতে হাজারো সনাতন ধর্মবালম্বী ভক্তের পদচারনায় মুখরিত হয়ে উঠে রথযাত্রা অনুষ্ঠান।অনেক ভক্তরা রশি টানাটানিতে অংশগ্রহন করেন।শোভাযাত্রায় অংশ নেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,শিক্ষাবিদ যোগেশ^র দাস,সদর থানার ওসি খালেদা চৌধুরী,জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য লিটন সরকার,জগন্নাথবাড়ি নির্মান কমিটির সহ সভাপতি বজুলাল বণিক,সন্তো রায়,সুশান্ত রায়,বিপ্রেশ রায় বাপ্পি,অভিষেত বণিক ও প্রসেজিৎ নন্দী প্রমুখ।উল্লেখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস জগন্নাথদেব হলেন,জগতের নাথ বা অধীশ্বর।জগৎ হচ্ছে বিশ^ আর নাথ হচ্ছে ঈশ্বর।জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।জীবরুপে জগন্নাথকে জন্ম নিতে হয় না।তাই এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন হিন্দু সম্প্রদায়ের অগণিত ভক্তবৃন্দরা।সুনামগঞ্জ জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন,সম্প্রীতির অনন্য উদাহরণ ও জেলা হচ্ছে সুনামগঞ্জ।এই জেলার মানুষ যে যে ধর্মেরই হোন না কেন একে অপরের ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগদান করে প্রতিটি উৎসবকে প্রানবন্ত করে তুলেন।তিনি হিন্দু সম্প্রদায়ের এই রথযাত্রা অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের মানুষের কলাণ কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page