২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

সুনামগঞ্জে চাকুরীর জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে মিথ্যা মামলায় সন্তানদের কারাগারে,মায়ের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ জেলা জজ আদালতে জারীকারক পদে চাকুরীর জন্য টাকা দিয়ে টাকা ফেরত চাইতে গিয়ে মিথ্যা সাজাঁনো মামলায় সন্তানের কারাাগারে যাওয়ার ঘটনায় মোস্তাক ও রাহি এই দুজনের নিঃশর্ত মুক্তির দাবীতে মা ও স্বজনদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় কারাগারে অন্তরীন ছেলে মোস্তাক আহমেদ সাইফুল ইসলাম রাহির মুক্তির দাবীতে মা দিলরুবা খাঁন ও স্বজনদের উদ্যোগে শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলননায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্য মোস্তাকের মা দিলরুবা খান জানান,চলতি বছর জেলা জজ আদালতে জারীকারক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে মোস্তাক আহমদ এই পদের জন্য দরখাস্থ করেন এবং লিখিত পরীক্ষায় পাশ করার পর জজ আদালতের কবিরের মাধ্যমে কোর্টের স্টাফ গোলাম কিবরিয়ার সাথে মোস্তাক আহমদের পরিচয় হয়।এ সময় এই জারীকারক পদে চাকুরী পেতে হলে প্রার্থী মোস্তাক আহমদ গোলাম কিবরিয়াকে দেড়লাখ টাকা প্রদানের কথা বলেন।পরবর্তীতে রাজি হয়ে নিজের দুটি গাভী বিক্রি করে মোস্তাক আহমদ চাকুরীর জন্য গোলাম কিবরিয়াকে দেড়লাখ টাকা প্রদান করেন।এদিকে গোলাম কিবরিয়া গত কয়েকদিন আগে ৭০ হাজার টাকা ফেরৎ দিলেও বাকি ৮০ হাজার টাকার জন্য কোর্ট স্টাফ গোলাম কিবরিয়াকে চাপ প্রয়োগ করেন মোস্তাক।ফলে গত ১লা সেপ্টেম্বর স্থানীয় দেশবন্ধু মিষ্টান্নভান্ডারে দুজন বসে টাকা ফেরত দিতে ২রা সেপ্টেম্বর জজ আদালতে গিয়ে বাকি টাকা আনতে বলেন।এই নির্ধারিত সময়ে চাকুরী প্রার্থী মোস্তাক আহমদ ও তার বন্ধু সাইফুল ইসলাম রাহি জজ আদালতে গিয়ে গোলাম কিবরিয়ার সাথে দেখা করেন এবং টাকা ফেরত দিতে বলেন।এ সময় গোলাম কিবরিয়া,মোস্তাক আহমদ ও তার বন্ধু সাইফুল ইসলাম রাহিকে চাদাঁবাজ উল্লেখ করে পুলিশ ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন বলে মোস্তাকের মা দিলরুমা খান সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।অবিলম্বে তার ছেলে মোস্তাক ও তার বন্ধ রাহির নিঃশর্ত মুক্তির পাশাপাশি প্রতারক কোর্ট স্টাফ গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় জেলা প্রশাসনের নিকট দাবী জানান।পাশাপাশি মোস্তাক আহমদ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং তার বন্ধু সাইফুল ইসলাম রাহি সুনামগঞ্জ সৈনিক দলের সভাপতি বলে দিলরুবা দাবী করেন।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,আলী নুর,মিন্ট খান,আব্দুল জলিল,শাহজাহান খান,পারুল বেগম,রুহুল আমীন ও সোনা মালা প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page