২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে ক্যান্সারে আক্রান্ত দীপ্ত সরকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,অর্থ সহায়তার জন্য মানবিক আবেদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মুত্যুর সাথে লড়াই করে চলেছেন সুনামগঞ্জ পৌর শহরের ঘোলঘর এলাকার হতদরিদ্র পিতা পবণ সরকার ও মাতা পঞ্চমী সরকারের ছেলে দীপ্ত সরকার(১২)।সে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।দীপ্তর পরিবার শহরের ষোলঘর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।তার দরিদ্র পিতা পেশায় ক্ষৌরকার।তিনি সাড়াদিন সেলুনে হাড় ভাঙ্গা পরিশ্রম করে স্ত্রী ও তিন ছেলে সন্তান নিয়ে খুব দুঃখ কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন।তার তিন ছেলে সন্তানের মাঝে দীপ্ত সরকার(১৩) দ্বিতীয়।গত ২০২১ সালের জানুয়ারীতে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষায় দীপ্তর শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার।দীপ্ত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে অর্থাভাবে মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে।গত তিনবছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথমে সিলেট একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাসেবা নিলে ও কোন উন্নতি না হওয়াতে পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইবার ভর্তি হয়ে অস্ত্রোপ্রচার করানো হলে কাজের কাজ কিছুই হয়নি।এতে চিকিৎসা বাবত ব্যয় হয়েছে প্রায় দশলাখ টাকা।এতে দরিদ্র পিতা পবণ সরকার ছেলের চিকিৎসার ব্যয় মিঠাতে গিয়ে করে সর্বস্বান্ত হয়ে পড়েন।কিন্তু ছেলেটিকে সুস্থ করে তুলতে পারেননি।সে বর্তমানে ঢাকার গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ডাক্তার বলছেন তাকে দ্রæত উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে।অন্যতায় দীপ্তর অবস্থা দিন দিন খারাপ হতে পারে।তাই শিশুটির দরিদ্র পিতা তার সন্তানটিকে সুস্থ করে তুলতে এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হলে কমপক্ষে ১৫ লাখ টাকার প্রয়োজন।এদিকে এই শিশুটিকে সুস্থ করে তুলতে সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না,সাধারন সম্পাদিকা জান্নাত মরিয়মের নেতৃত্বে কমিটির সংগঠনিক সম্পাদিকা মিনা রানী দাস,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা অজন্তা রানী পালসহ নেতৃবৃন্দরা প্রথমেই ছুটে যান সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের নিকট।তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন।এছাড়াও সমাজের বৃত্তবান ও দানশীল ব্যক্তিদের দ্বারস্থ হয়ে ইতিমধ্যে ৩০ হাজার টাকা সংগ্রহ করে অসুস্থ ছেলের পিতার পরণ সরকারের হাতে তুলে দেন। এই সমাজে অনেক বৃত্তবান,দানশীল, শিল্পপতি রয়েছেন যারা জীবনভর গরীব অসহায় মানুষের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ মানবতার ফেরিওয়ালা হিসেবে পাশে দাড়িয়েছেন। তাই এই সমাজে এত বৃত্তবান,দানশীল ও শিল্পপতি থাকার পরও সবার চোখের সামনে দরিদ্র পিতার এই মেধাবী শিশু শিক্ষার্থী দীপ্তর জীবনটা কি অকালে ঝড়ে যাবে,স্বপ্নঁ নিয়ে জন্মগ্রহন করা এই সন্তানটি কি টাকার অভাবে মরণব্যাধি ক্যান্সারের ছোবল থেকে বাচঁতে পারবে না। তার ও তো স্বঁপ্ন ছিল সে একদিন উচ্চ শিক্ষা অর্জন করে চাকুরী করে দরিদ্র পিতামাতার সংসারে হাল ধরবে। মানবতার ধর্মকে বড় মনে করে আসুন না সমাজের বিভিন্ন শ্রেণীপেশার বিবেক সম্পন্ন দানশীল ব্যক্তিরা এই অসহায় শিশুটিকে সুস্থ করে তুলতে সাহার্য্যর হাত বাড়িয়ে দেই। সবার আর্থিক সহযোগিতা ফেলে এই শিশুটি উন্নত চিকিৎসার মাধ্যমে নতুন জীবন ফিরে পেতে পারে। তাই দ্রুত সবার সহযোগিতা কামনা করছেন অসুস্থ শিশুটির পিতা পবণ সরকার ।বিকাশ নম্বর-০১৭১২-৯৬৮৭৭৭ ।

বিনীত
প্রবণ সরকার
বিকাশ নম্বর-০১৭১২-৯৬৮৭৭৭ ।
বাসা-ষোলঘর
সুনামগঞ্জ পৌরসভা,সুনামগঞ্জ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page