১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

সুনামগঞ্জে অসহায় ও দুস্থ তিন শতাধিক পরিবারের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ । নির্বাচন কালীন সময়ে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ…….আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>>

বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন(বার)পিপিএম বলেছেন,প্রাকৃতিক দূর্যোগ বন্যাও ঝড়ের সাথে লড়াই করে আমাদের হাওরের জেলা সুনামগঞ্জের মানুষ জীবন জীবিকা নির্বাহ করে আসছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙ্গালী জাতিকে কেউ ধাবাইয়া রাখতে পারবা না তেমনি সুনামগঞ্জের মানুষ শান্তিপ্রিয় হলে তাদেরকে ও ঝড় বন্যা কখনো ধাবিয়ে রাখতে পারেনি। তিনি বলেন বর্তমান সরকার যখন জনগনের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হন তখন সাধারন মানুষের গড় মাথা পিছু আয় ছিল ৫শত ডলারের উপরে কিন্তু বর্তমানে গড় মাথা পিছু আয় বেড়ে দাঁিড়য়েছে ২৮শত ২৪ ডলার। বৈশ্বিক মন্দা ও করোনাকালীন সময়ে যখন পৃথিবীর অন্যান্য দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার বিচক্ষনতায় আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে প্রবৃদ্ধির হার অনেক ভাল ছিল।তিনি বলেন আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে,যারা সংবাদকর্মীরা রয়েছেন তাদের এক সময় ছিল যেকোন প্রোগ্রামে বড় বড় ক্যামেরা নিয়ে উপস্থিত থাকতেন আর এখন ডিজিটাল এই বাংলাদেশে সকল সাংবাদিকদের হাতে স্মার্ট ফোন হাতে নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। যেখানে আগে একজন সংবাদকর্মীর সাথে ক্যামেরাপার্সন তিনজন লাগত সেখানে তারা এখন একাই দায়িত্ব পালন করতে পারছেন। তিনি আরো বলেন বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল বিশেষ করে আমি যে জেলায় জন্মগ্রহন করেছি যে জেলার আলো বাতাস,পানি ও কাঁদা মাঠিতে মিশে বড় হয়েছি আমার এই জেলা সুনামগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি খুবই ভাল বলে মনে করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন নির্বাচন কালীন সময়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবেন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাজেই বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে পুলিশ বাহিনীতে জনবল অনেক বেড়েছে,সক্ষমতা বেড়েছে,লজিষ্টিক ইকুভমেন্ট বেড়েছে,আধুনক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইন শৃংখলা পরিস্থিতি কত খারাপ ছিল,সুন্দবনে জলদূস্যুদের উপদ্রব কেমন ভয়ানক ছিল গরীব মৎস্য আহরনকারীরা জিম্মি ছিল সেই অবস্থান থেকে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। তিনি বলেন দেশে জঙ্গীবাদ সন্ত্রাসবাদের একটা হুলিখেলা চলছিল এই দেশে,কিন্ত বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সের নীতির আলোকে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদস্যরা,প্রশাসনের লোকজন ,সাংবাদিকরা,গোয়েন্দা সংস্থার লোকজন মিলে একযোগে কাজ করার ফলে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে,তেমনিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও পুলিশ সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবে। এতে যদি কেহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে চান তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের ও হুশিয়ারী উচ্চারন করেন তিনি। তিনি দেশে সাংবাদিক নির্যাতনের বিষয়টি নিয়ে বলেন,কোথাও কোন পেশীশক্তি দ্বারা অন্যায়ভাবে সাংবাদিক নির্যাতনের শিকার হলে দুস্কৃতিকারী যে যতবড়ই ক্ষমতাশালী হন না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।তিনি শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার তিন শতাধিক অসহায় ও নিম্নআয়ের দুস্থ মানুষের মাঝে চাল,ডাল তেল,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শাড়িলঙ্গী বিতরণ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিজন কুমার দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,পুলিশের সিলে রেঞ্জ এর ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ,সিলেটের কমান্ডেন্ট আর আর এফ মো. হুমায়ূন কবীর,কমান্ডিং অফিসার খন্দকার ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ,শহীদ,এ এস পি পরাগ,এ এস পি রনজয় ও সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%

You cannot copy content of this page