৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি। গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ডাকাতের পিটুনিতে উগান্ডার জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরির মর্মান্তিক মৃত্যু সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মিরাজের লড়াকু সেঞ্চুরিতে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ নদী দূষণ রোধে কোনো অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি
আন্তর্জাতিক:
সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
     
             

সুনামগঞ্জের চাতলবিল-খাসিয়াখালী জলমহালে মৎস্য আহরণে বাধা ও হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চাতলবিল ও খাসিয়াখালী সরকার কর্তৃক লিজ পাওয়া জলমহালে মৎস্য আহরণ ও সংরক্ষণে বাধা প্রদান ও প্রাননাশের হুমকির প্রতিবাদে মৎস্যজীবি সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে চাঁনপুর চাতলপাড় মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে ইউনিয়নের চাতলবিল-খাসিয়াখালী বিলেরপাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মৎস্যজিিব সম্প্রদায়ের লোকজন অংশগ্রহন করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁনপুর চাতলপাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কালা মিয়া, সহ-সভাপতি আব্দুর রশীদ, সাবেক সভাপতি আঙ্গুর মিয়া, সমিতির সদস্য আব্দুল কাইয়ূম, আব্দুল গফুর, জামাল মিয়া প্রমূখ। বক্তারা বলেন, এক লিজে চাতলবিল ও খাসিয়াখালী এই দুটি বিল গত প্রায় ৫০ বছর ধরে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে এই মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা এনে মৎস্য আহরণ ও সংরক্ষন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন।

এই বিলের আওতায় পানির নিচে থাকা ব্যক্তি মালিকানা প্রায় দেড় একর জায়গার দখল নিয়ে চলে আসছে দ্বন্ধ। এই দ্বন্ধের হিংসা-হানাহানিতে অযথা যুক্ত করা হয়েছে গ্রামের বাসিন্দা পুলিশ কর্মকর্তার ভাই ক্রীড়াবিদ আবু তাহের ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাইকে জড়িয়ে নানান ধরনের অপপ্রচার ও থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রঙ্গারচর গ্রামের নুর উদ্দিন, সাবেক ইউপি সদস্য তাজুদ আলী, তারাই মিয়া, আজর আলী, সাদক আলী, রফিক মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম আহমদ গংদের বিরুদ্ধে । মামলায় চাঁনপুর চাতলপাড় মৎস্যজীবী সমবায় সমিতির একাধিক সদস্যকে আসামী করে সদর মডেল থানা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং মোবাইল ফোনেপ্রকাশ্যে দিবালোকে হুমকি দেয়া হচ্ছে। ষড়যন্ত্রকারীদের মধ্যে রফিক মিয়ার বিরুদ্ধে গাঁজা ব্যবসা, আজর আলী মদের ব্যবসার অভিযোগ রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দা আবু তাহের কোনো জটঝামেলায় যুক্ত না থাকার পরও ঐ কুৃচক্রীমহলটি তাকে নিয়ে নানান অপপ্রচারের পাশাপাশি তাকে মামলায় আসামী করার চেষ্টা ও করা হয়েছিল।

এই চক্রের মাধ্যমে ইতোমধ্যে একটি অনলাইনে মনগড়া সংবাদ প্রচার করে সমাজে সম্মানহানি ঘটিয়েছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবি জানান।

এ বিষয়ে গ্রামের খেলোয়ার আব্দুল কাদির ও পিয়াল আহমদ জানান, আবু তাহের এই গ্রামের অসহায় মানুষের সেবক। তিনি প্রায় ২০ বছর যাবত খেলাধূলা নিয়ে ব্যস্ত থাকেন। তিনি খেলাধূলায় এখন কোচের দায়িত্ব পালন করছেন। গ্রাম্য প্রতিহিংসায় তাকে সদর মডেল থানায় দায়ের করা ৭ ধারা মামলার প্রধান আসামী দেয়া হয়েছে। তীব্র নিন্দা জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি তারাই মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মামলা বা জলমহাল বিষয়ে কথা বলতে নারাজ।

এ ব্যাপারে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন, দেশ স্বাধীনের পর থেকে চাতলবিল ও খাসিয়াখালী এই দুটি বিল চাঁনপুর মৎস্যজীবি সমবায় সমিতি সরকার থেকে লীজ নিয়ে মৎস্য আহরন ও সংরক্ষণ কওে আসছেন। এই ধারাবাহিকতায় এবারও এই সমিতি লীজ নিয়েছে। কিন্তু নামাংঙ্কিত ব্যাক্তিদ্বয় অযথা মাছ আরোহণ ও সংরক্ষণে বাধা প্রদান ও হুমকি দামকী দিয়ে আসছে বলে এমন অভিযোগ মৎস্যজীবিদের । ##

 

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫.১০.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page