৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু এলাকায় পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মনসুর আহম্মেদ নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি

আবারো চলাচলের উপযোগি হয়েছে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতটিু।অতি বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাওয়া ঝুলন্ত সেতুটি দীর্ঘ ১ মাস ১৬ দিন পর ভেসে উঠেছে। চলাচলের উপযোগি হওয়ায় পর্যটন এলাকায় দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।আজ শুক্রবার সকালে পর্যটন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুলন্ত সেতু থেকে পানি সরে যাওয়ায় আবারো নতুনভাবে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা ও ঘষামাজার কাজ।পর্যটকদের জন্য এলাকাটি পরিস্কার পরিচ্ছন্ন করে সবার জন্য উপযোগী করে গড়ে তোলা হচ্ছে পর্যটন এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি আগত পর্যটকসহ সাধারণ ব্যবসায়ীরা।দেশের প্রাকৃতিক সৌন্দ্যয্যের লীলা ভূমি হ্রদ, পাহাড় ও ঝর্ণার মিলন মেলার জেলা রাঙ্গামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর এই জেলায় দেশী বিদেশী কয়েক লক্ষ পর্যটক ভ্রমণ করেন। রাঙ্গামাটিতে আগত পর্যটকদের পছন্দের তালিকায় থাকে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু।এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন ম্যানেজার আলোক বিকাশ চাকমা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, এবারের বর্ষা মৌসুমে রাঙ্গামাটিতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে ডুবে যায় ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু।এ কারনে গত ৩ সেপ্টেম্বর থেকে ঝুলন্ত সেতু বন্ধ করে দেয়া হয় এবং পর্যটন এলাকায় নিষেধজ্ঞা দেয়া হয়। পানি কমে যাওয়ার ফলে ঝুলন্ত সেতু ভেসে উঠায় গতকাল ১ মাস ১৬ দিন পর আবারো আমরা পযটকদের জন্য ঝুলন্ত সেতু চলাচলের জন্য খুলে দেয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে পর্যটন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করাসহ পর্যটকদের চলাচলের উপযোগি করতে আমরা রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন কাজ করে যাচ্ছি। আশা করছি স্বল্প সময়ের মধ্যে আমরা পুরো এলাকাটি সবার জন্য চলাচলের উপযোগি করতে পারবো।
রাঙ্গামাটি পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. রমজান আলী বাংলাদেশ সংবাদ সংস্থাকে(বাসস) জানান, বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারনে পর্যটনের ঝুলন্ত সেতুটি ডুবে থাকার কারনে আমরা সাধারণ ব্যবসায়ীরা বিগত দেড়মাস আমরা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিস্থতি এখন আবার স্বাভাবিক হওয়াতে আশা করছি আগের ক্ষতি পুষিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবো।কাপ্তাই হ্রদের পানি বাড়ায় সাথে-সাথে প্রতিবছরই ঝুলন্ত সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির স্তর ১০৯ ফুট থাকলেও হ্রদে ১০৫ ফুট পানি হলেই ডুবে যায় পর্যটনের এই ঝুলন্ত সেতু। এ কারনে পুরোনো ঝুলন্ত সেতুসহ পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য আরো আধুনিকায়ন করার দাবি এলাকাবাসীর।পর্যটনের এই ঝুলন্ত সেতু পর্যটকদের জন্য স্বাভাবিক হওয়ায় আগামী শীত মৌসুমে পর্যটকদের পদচারণায় মুখোর হয়ে উঠবে রাঙ্গামাটি তেমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page