৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সিভাসু’তে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২৩’ পালন ডিন্স অ্যাওয়ার্ড পেলেন ৩ কৃতী শিক্ষার্থী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পালিত হয়েছে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২৩’। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, ফুড স্টল উদ্বোধন, আলোচনা সভা এবং ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে ফুড স্টল উদ্বোধন করেন উপাচার্য। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা ও ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং মস্কো বেকার্স-এর ব্যবস্থাপনা পরিচালক এমইউবি ফয়সাল।পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের নবম ব্যাচের (সেশন ২০১৭-২০১৮) তিন জন কৃতী শিক্ষার্থীকে প্রদান করা হয় সম্মানজনক ডিন্স অ্যাওয়াড-২০২৩। ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ফারিহা তাসনিম কুলসুম (১ম), আফিয়া নাওয়ার (২য়) এবং মমো দাশ (৩য়)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page