১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

সাব রেজিস্ট্রার অফিসের পিয়নকে ৫ কোটি ৩০ লক্ষ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাপ্পি আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া>>> অবৈধ উপায়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক ইয়াছিন মিয়াকে (৪৫) দুদকের মামলায় ৫ কোটি টাকা জরিমানা করেছেন কুমিল্লার আদালাত। একই মামলায় তাকে ৮ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।বুধবার (২৯ মে) সন্ধ্যায় দুদকের কুমিল্লার উপ-পরিচালক মো. ফজলুল হক নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৮ মে) কুমিল্লার স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) সামছুন্নাহার এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ইয়াছিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মোহন মিয়ার ছেলে।তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।আদালত সূত্র জানায়,২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৬ নভেম্বর পর্যন্ত স্বাক্ষর জাল করে নকল চালান ও তালিকা তৈরি করেন ইয়াছিন মিয়া।যা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার অফিসের রেজিস্টেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফি বাবদ ৫ কোটি কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা আত্মসাৎ করেন তিনি।এ ঘটনা তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান।এর প্রেক্ষিতে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামি ইয়াছিনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং আগামী ৬০ দিনের মধ্যে আত্মসাৎ করা ৫ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৭৭২ টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত ইয়াছিনের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলার তদন্ত চলমান রয়েছে দুদক কুমিল্লার কার্যালয়ে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page