৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়া-লোহাগাড়াকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর এই সময়টি অসহায়, বঞ্চিত, নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ১০ দলীয় জোট গঠন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও উন্নয়ন থেকে বঞ্চিত। এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অতীতে ১৯৯১ ও ২০০১ সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি এই এলাকার উন্নয়নে কাজ করেছি। ইনশাআল্লাহ আবারও জনগণের রায় পেলে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনের সময়ে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতা-কর্মীকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দেশ আজ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
শনিবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের কাটাখালি ব্রিজ, দক্ষিণ চরতী, মফজলের দোকান, দুরদুরী বোর্ড অফিস, দ্বীপ চরতী বাজার, উত্তর ব্রাহ্মণডাঙ্গা, তালগাঁও সেন্টার ও তুলাতলী বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করীম, ইউনিয়ন আমীর মুহাম্মদ হাসেম, সেক্রেটারি হারুনুর রশীদ, সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলামসহ মুহাম্মদ জুনাইদুল হক, হাফেজ ঈসা, মনসুর আহমেদ ও সাব্বির আহমেদ সওদাগর।এ ছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

ছবির ক্যাপশন ঃ সাতকানিয়ার চরতী ইউনিয়নে গণসংযোগ করছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page