১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাতকানিয়া পল্লী বিদ্যুৎ অফিসে দূর্নীতির মাস্টারমাইন্ড জিল্লুর দাপটে অসহায় অফিস কর্মকর্তা ও গ্রাহক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কেরানীহাট পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা জিল্লুর  বিরুদ্ধে চরম অনিয়ম দূণীতির অভিযোগ উঠেছে। অবৈধ ভাবে মিটার সংযোগ বিচ্ছিন্ন ও মিটার বিল দেওযা- নেওয়া, বিল কপি সংশোধনের নামে গ্রাহক হয়রানিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ কারীরা ওই কর্মকার্তার চরম অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লেখিত অভিযোগ করার পরেও প্রতিকার পাচ্ছে না। তিনি বিগত স্বৈরাচার আমলে যা করে গেছেন এখনো তা বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে।তারা প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করছে।

সরেজমিন গিয়ে খোঁজনিয়ে জানা গেছে, সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন নতুন সংযোগের জন্য ওয়ারিং ইন্সপেক্টর জিল্লুর রহমানকে প্রতি মিটার নির্দিষ্ট একটা এমাউন্ট না দিলে দিনের পর দিন ঝুলিয়ে রাখে নতুন সংযোগের প্রস্তাবনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইলেকট্রিক মিস্ত্রি বলেন,ওয়ারিং ইন্সপেক্টর জিল্লুর রহমানের,প্রতিটি ইউনিয়নে কিছু নিজস্ব কর্মকর্তা রয়েছে।
তাদের মাধ্যমে প্রতি নতুন সংযোগে চার থেকে পাঁচ হাজার টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে ওখান থেকে একটা এমাউন্ট জিল্লুর রহমানকে দেওয়ার পর দ্রুত নতুন মিটার সংযোগ স্থাপন করে দেন।জিল্লুর রহমান ওয়ারিং ওয়ারিং ইন্সপেক্টর মাঠে গিয়ে তদন্ত করা তার দায়িত্ব।ওয়ারিং রিপোর্টের জন্য মাঠে কখনো তাকে দেখা যায় না।অফিস থেকে কিছুই ইলেকট্রিশিয়ান পাঠিয়ে রিপোর্ট সংগ্রহ করে,ইলেকট্রিশিয়ানকে যাতায়াত বা তদন্ত রিপোর্টের জন্য দিতে হয় এক থেকে দুই হাজার টাকা,সেই টাকা চলে যায় জিল্লুর পকেটে।আর যে নতুন সংযোগে টাকা পাই না,সেটা দিনের পর দিন ঝুলিয়ে রাখেন।

স্থানীয় এক সংবাদকর্মী জানান,তার নেতৃত্বে বেশ বেশ কিছু ইলেকট্রিশিয়ান রয়েছে,তাদের মাধ্যমে জিল্লুর রহমান টাকা সংগ্রহ করে। কোন সাধারণ মানুষ নতুন সংযোগের জন্য অফিসে গেলেই, সর্বপ্রথম জিল্লুর সাথে কথা বলতে হবে তারপর শুরু হয় টাকা নেওয়ার কাহিনী।তাদের নির্দিষ্ট কিছু বোর্ড থেকে অনুমোদিত ইলেকট্রিশিয়ান রয়েছে,কোন লোক সার্ভিসের জন্য গেলেই,জিল্লু ওই ইলেকট্রিশিয়ান এর সাথে কথা বলতে বলে,তখন ইলেকট্রিশিয়ানরা একটা নতুন মিটার সংযোগ সম্পূর্ণ কাজ শেষ করতে, ৪ থেকে ৫ হাজার টাকা দাবি করে,যেখানে সরকারি ভাবে প্রতি কিলোওয়াট ৪৮০ টাকা ব্যাংক জমার কথা সে খানে নেওয়া হচ্ছে চার থেকে ৫ হাজার টাকা।সেই টাকা থেকেই নির্দিষ্ট একটা এমাউন্ট কিন্তু জিল্লুর রহমান পকেটে যাই।এভাবে যদি প্রতিনিয়ত সাধারণ মানুষ তাদের হাতে হয়রানি শিকার হয়। মানুষের আস্তার জায়গা কোথায়।তবে পল্লী বিদ্যুৎ অফিসের অনিয়ম নিয়ে আমাদের একটি টিম তথ্য উদঘাটনে কাজ করবে বলেও জানান এই সংবাদ কর্মী।

উপজেলার এওচিয়ার আবু তাহের বলেন,আমি একজন দরিদ্র অসহায় লোক, আমার প্রতি মাসে ৫-৬ শত টাকার উপরে বিল হয় না,এখানে আমাকে বিল করে দেওয়া হয়েছে ৬ হাজার, টাকা আমার বাসায় ২ টি ফেন ৪ টি বল্প চলে,এত টাকা বিল আসার প্রশ্নই ওঠেনা।

এওচিয়া ইউনিয়নের  ৮ নম্বর ওয়ার্ড  ওয়াহিদার পাড়া এলাকার, শামসুর আলম বলেন আমার পরিবারে আর একটা মিটার প্রয়োজন হওয়ায়। আমি নতুন মিটার সংযোগের জন্য  সাতকানিয়া জোনাল অফিসে যাই,এ সময় অফিসের সামনে বসা এক মুরুব্বী ইলেকট্রিশিয়ান এর সাথে যোগাযোগ করলে,তিনি কাগজপত্র দেখে বলেন,এই সংযোগসম্পন্ন করতে,সরকারি খরছসহ সাড়ে তিন হাজার টাকা দিতে হবে। অথচ সরকারি খরছ ৪৮০ টাকা,এরপর যোগাযোগ করলাম অফিসের ডিজিএম’র সাথে,তিনি ওই অফিসের ওয়ারিং ইন্সপেক্টর জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করিয়ে দেন, তারপর তার টেবিলে গেলাম, কাগজপত্র গুলো,ওনি একজন ওয়ারিং পরিদর্শক কে ওয়ারিং রিপোর্ট দিতে কত টাকা খরচ হবে আমাকে জানাতে বলে, তখন ওনি কাগজপত্র দেখে বলেন, ওখানে যাতায়াত খরছ ১ হাজার টাকা দিতে হবে,তখন জিল্লুর রহমান বলে উঠলেন,১ হাজার  টাকা তো কমই বলছে,এটা আরো বেশি নেওয়া উচিত ছিল।অর্থাৎ এভাবে জিল্লুর রহমানের নেতৃত্বে সকল তাদের ইলেকট্রিশিয়ান দিয়ে, এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেছে।এভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষ যদি তাদের কাছে জিম্মি হয়ে যায়।মানুষ যাবে কোথায়।

অভিযুক্ত জিল্লুর রহমানের কাছে  স্থানীয় সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে,তিন সাংবাদিক চাঁদাবাজ বলে মব সৃষ্টি করার চেষ্টা করেন,সাংবাদিকরা কখন কোথায় চাঁদা ছেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি তার সহকারীকে উল্টো সাংবাদিকদের ভিডিও করতে বলেন।পরে তিনি তার অভিযোগের বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে এলাকাবাসীর দাবি,কেরানীহাট পল্লী বিদ্যুৎ অফিসে চরম অনিয়ম দুর্নীতির অভিযোগের ঘটনায় দীর্ঘদিন থেকে সরকার পরিবর্তন হলো তাদের অনিয়ম পরিবর্তন হয় নাই।এলাকাবাসী প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে সরজমিন তদন্ত করে ওই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এ বিষয়ে সাতকানিয়া জোনাল অফিসের এক কর্মকর্তা জানান,দীর্ঘদিন যাবত,ওয়ারিং ইন্সপেক্টর,জিল্লুর রহমানের অনিয়মেের প্রতিনিয়ত অভিযোগ আসতে থাকে,তাতে অফিসের সুনাম নষ্ট হচ্ছে,আমরা অফিস কর্তপক্ষ তার সকল দুর্নীতি অপকর্মের কারণে অদিষ্ট হয়ে গেছি।

সাতকানিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার, মোস্তাফিজুর রহমান বলেন,আমাদের অফিসের কোন কর্মকর্তা যদি সরকারি নির্ধারিত ফির বাইরে নতুন সংযোগ বা, মিটার ওয়ারিং পরিদর্শন যাতায়াত খরচ,অথবা অন্যান্য কোন কাজের টাকা দাবি করে,এটা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী আইন বহির্ভূত, আমরা তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের সাথে কথা বলে দুর্নীতিবাজ কর্মকর্তা,যে কেউ হোক না কেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী বলেন,তার বিরুদ্ধে অলরেডি ঢাকা থেকে তদন্ত চলতেছে। অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ,অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের
জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ

You cannot copy content of this page