১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

সাতকানিয়া অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৭ হাজার ইয়াবাসহ ১ মাদক কারবারী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাট অস্থায়ী চেক পোষ্ট পরিচালনা করে ৭ হাজার পিচ ইয়াবাসহ নুরুল আবছার নামে এক মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার র‌্যাব ১৫।রবিবার (১৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাট মেসার্স নিজাম উদ্দীন এন্ড ব্রাদার্স নামক পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত নুরুল আবছার (৪৬)কক্সবাজার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাদ্রসা পাড়া, ফুলছড়ী,এলাকার-মৃত আবুল শ্যামার পুত্র।কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবুল কালাম চৌধুরী আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,কক্সবাজার জেলার চকরিয়া হতে একটি সিলভার/এ্যাশ রঙের টয়োটা মাইক্রো (ঢাকা মেট্রো-চ, ১৩-৮১১৬) যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট মেসার্স নিজাম উদ্দীন এন্ড ব্রাদার্স, ডিলার-যমুনা অয়েল কোং লিঃ পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে চেকপোষ্টে তল্লাশী করার একপর্যায়ে থামানোর সংকেত দিলে গাড়ীটি থামা মাত্রই র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষনিক মাইক্রোর ড্রাইভার মাইক্রো থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের আভিযানিক টিম নুরুল আবছার নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৭,(সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-নুরুল আবছার (৪৬) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত মাদক কারবারী বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে বলে জানায়। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে পাইকারী দামে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বেশী দামে বিক্রি করতো।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,কক্সবাজার র‌্যাব-১৫ কেরানিহাট অভিযান পরিচালনা করে নুরুল আবছার নামে এক মাদক কারবারিকে আটক করে আমাদের থানায় পাঠিয়েছেন,তার নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করা হয়।আজকে সকালে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষ করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page