২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সাতকানিয়ার মাদক কারবারি আইয়ুব আলী ৪ হাজার ইয়াবা সহ ঢাকায় গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> ঢাকার মতিঝিল থানাধীন আরামবাগস্থ নডরডেম বিশ্ববিদ্যালয়ের পুর্বগেইট এলাকা থেকে আইয়ুব আলী(৫৯) নামে এক মাদক কারবারিকে ৪ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে । গত ১২ মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি আইয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া গ্রামের বাসিন্দা।তার বাবার নাম সবদর মিয়া ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতিঝিল থানাধীন আরামবাগস্থ নডরডেম বিশ্ববিদ্যালয়ের পুর্বগেইট এলাকায় অবস্থান করে।পরে সকাল ৭ টার দিকে রাস্তার উপর শ্যামলী এন আর ট্রাভেলস ঢাকা মেট্রো-ব ১১-৮৯৬৯ নম্বরধারী বাস থেকে একজন ব্যাক্তি নামলে সংবাদ দাতার বর্ণনানুযায়ী তাকে আটক করা হয় । আটকের পর তল্লাশি করা হলে আইয়ুব আলী নামে ওই ব্যক্তির ডান হাতে একটি শপিং ব্যাগের মধ্যে ০২টি পলিথিনের প্যাকেটে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন। পুলিশ গ্রেপ্তারকৃত আসামী আইয়ুব আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলাদতে প্রেরণ করেন।

উল্লেখ্য,আইয়ুব আলী নামের এই আসামী ২০২৩ সালেও ঢাকার দক্ষিণখান থানায় ৫০০ পিস ইয়াবা সহ আটক হয়েছিল।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page