১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ার আলোচিত মহিউদ্দিন হত্যার আসামি মিনহাজ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া আমিলাইশ মহিউদ্দিন ড্রাইভার হত্যার আসামি মোঃ মিনহাজকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম আগ্রাবাদ মাও শিশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারকৃত মোহাম্মদ মিনহাজ উদ্দিন (৩২) উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরতী বাজার এলাকার,মাহমুদুল হক’র পুত্র।গত ২৯ মে ২০২৪ সাতকানিয়া আমিলাইশ ইউনিয়নে রাত ৭টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়ননের দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল বাড়ি এলাকায়,স্থানীয় বাসিন্দারা ধান চোর ধান চোর বলে ডাক দিলে যারা গাড়িতে ধান তুলছিলো তারা পালিয়ে গেলেও চালক মোহাম্মদ মহিউদ্দিনকে লোকজন আটক করেন।পরে ধান চোর সন্দেহে মহিউদ্দিনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯- এর কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন।এরপর গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন।এরপর বৃহস্পতিবার সকালে মহিউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল।নিহত মহিউদ্দিন বোন ইয়াসমিন আক্তার বলেন,আমার ভাইকে ধান চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে যারা হত্যা করেছে,তারমধ্যে মিনহাজ উদ্দিন (৩১) ১ নং আসামি সর্বমোট ১০ জনকে আসামি করেছিলাম,অনেকদিন পর একজন আসামি গ্রেফতার করেছে পুলিশ।তবে আমি এবং আমার পরিবার চাই বাকি আসামি,কামরুল হাসান,হেলাল উদ্দিন,জিহান,বাবুল,সায়েম হাসান,জিয়াবুল হক,তরফান গিয়াস উদ্দিন,উভয়ের সাং সাতকনিয়া আমিলাইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরতি বাজার,প্রত্যেককে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে ফাঁসি কার্যকর করা হোক।নিহত মোহাম্মদ মহিউদ্দিনের বাবা আলী আহমেদ বলেন,সেদিন রাতে কে বা কারা আমার ছেলে মহিউদ্দিনকে ধানের ভাড়া নেয়ার কথা বলেছিলো।পরের দিন গত বুধবার সকালে সে ধানের ভাড়া টানার কথা বলে বাড়ি থেকে বের হয়।রাতে বাড়িতে ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসারও কথা ছিলো।ছেলেটি মাত্র ২৩ দিন আগে বিয়ে করেছে।সে চোর নয়।যারা তাকে ভাড়া করে নিয়েছিলো তারাই হয়ত চুরির সঙ্গে জড়িত ছিল আমি আমার ছেলে হত্যার ফাঁসি চাই।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম বলেন,মিনহাজ উদ্দিন (৩২) অত্র ইউনিয়ন,ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পদে ছিলেন,তিনি আলোচিত মহিউদ্দিন ড্রাইভার হত্যার ১ নাম্বার আসামি।থাকে প্রাথমিকভাবে এই মালালায় গ্রেফতার দেখানো হয়েছে,৫ ই আগস্ট এর আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে আরো মামলা হচ্ছে,আইনানুগ ও প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page