১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের
     
             

সাতকানিয়ায় রিসোর্টের নামে পাহাড় নিধন, গুণতে হলো ২ লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার সংলগ্ন বান্দরবান মহাসড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, বাজালিয়া ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন সত্যপীর মাজার এলাকায় গত কয়েকদিন ধরে পরিবেশ আইন অমান্য করে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের কাজ চলছিল। স্কেভেটর ব্যবহার করে প্রকাশ্যে পাহাড়ের মাটি সাবাড় করার বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, পাহাড় কাটার সময় অভিযুক্ত শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।ইউএনও আরও বলেন:অনুমতি ছাড়া পাহাড় কাটা পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি। জরিমানার পাশাপাশি পাহাড় কাটার কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় আমাদের এই ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”মহাসড়কের পাশে দিনদুপুরে এমন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে স্থানীয় পরিবেশবাদীরা বেশ কিছুদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা মনে করেন, নিয়মিত এমন অভিযান চললে ভবিষ্যতে কেউ পাহাড় কাটার সাহস পাবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page