১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় মাস্টার শহিদুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরণকারী শিক্ষক শহিদুল ইসলামের দুই দফা নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় মরহুমের নিজ কর্মস্থল সাতকানিয়া পাইলট হাই স্কুল মাঠে। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক সাংসদ ও প্যানেল স্পীকার আলহাজ শাহজাহান চৌধুরী।

দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয় বাদে জোহর চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পাশে মৌলভীর দোকানের উত্তরে কালিয়াইশ মিয়া খলিলুর রহমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে। তিনি এ মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এতে ইমামতি করেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসার মুহাদ্দিস, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা জামাল উদ্দিন।
জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।উল্লেখ্য, মরহুম শহিদুল ইসলাম সাতকানিয়া পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি সাতকানিয়ার ক্রীড়াঙ্গনের একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করতেন।
শিক্ষক শহিদুল ইসলাম কয়েক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হন। শিক্ষক-শিক্ষার্থী, পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধু-শুভার্থীদের সহযোগিতায় তাঁকে কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। গত ২ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি এক স্ত্রী এবং দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শিক্ষক শহিদুল ইসলামের ইন্তেকালে তাঁর পরিবারের পাশাপাশি সমগ্র সাতকানিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। জানাযার নামাজে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসানসহ হাজারো শিক্ষার্থী, সহকর্মী, স্বজন, এলাকাবাসী এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতা-কর্মী-সংগঠক উপস্থিত ছিলেন। এসময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page