২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় পুনরায় স্থাপন হলো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া- লোহাগাড়া উপজেলার জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। চট্টগ্রাম সদর থেকে সাতকানিয়া ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুনরায় সাতকানিয়া উপজেলায় স্থানান্তর করা হয়েছে।

৭ জানুয়ারী’২৬ ইং বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে সিনিয়র সহকারী সচীব মোহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ – এর এ্যাক্ট-৫ সেকশন- ২ এর সাব-সেকশন-2A এর ক্ষমতাবলে এস আর ও নং ৬- আইন/২০২৬ নং প্রজ্ঞাপনের মাধ্যমে সাতকানিয়া ও লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চট্টগ্রাম সদর থেকে পূনরায় সাতকানিয়া সদরে পূনঃস্থানান্তরিত হল।
এ সিদ্ধান্তের ফলে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার বিচারপ্রার্থীদের জন্য আদালত সেবা গ্রহণ আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতদিন মামলা পরিচালনা, হাজিরা প্রদান ও আইনগত কার্যক্রমের জন্য সাতকানিয়া লোহাগাড়ায় মানুষকে চট্টগ্রাম শহরে যেতে হতো, যা আর্থিক ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
স্থানীয় আইনজীবী ও সচেতন মহল জানান, আদালতটি পুনরায় সাতকানিয়ায় ফিরে আসায় সাধারণ জনগণের পাশাপাশি আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে বিচার প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং মামলার জট কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও পেশাজীবি শ্রেনীর নেতৃবৃন্দ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি সাতকানিয়া- লোহাগাড়ার জনগণের ন্যায্য দাবি ছিল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর দাবি জানান।
উল্লেখ্য, সাতকানিয়া উপজেলা জনসংখ্যা ও মামলা সংখ্যার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অবস্থান অত্যন্ত জরুরি বলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
উল্লেখ্যঃ চট্টগ্রাম সদর থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুনরায় সাতকানিয়ায় স্থানান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় যুগ্ম জেলা জজ মহোদয়। সাতকানিয়া-লোহাগাড়াবাসী প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 

You cannot copy content of this page