আব্ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুড়গুড়ি এলাকায় দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।নিহত ওই নারীর নাম মুর্শেদা খানম মুন্নি (২৫)।তিনি একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে সৌদি প্রবাসী নুরুন্নবীর স্ত্রী হন।তাঁর এক জন ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে।শনিবার (২৯ জুন) সাকাল ৯ টার দিকে কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুরগুরি এলাকার পশ্চিম পাড়ার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,শনিবার সকালে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইলের শিকার হলে গলায় নিজের শাড়ি ভেদে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে মুর্শেদা খামন মুন্নী (২৭)।আত্মহত্যা করেন।সাতকানিয়া থানা পুলিশ ওই দিন (শনিবার) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যাকারীর হেফাজতে থাকা হাতে লেখা কিছু ডায়েরি উদ্ধার করেছেন।মৃত মুর্শেদা খানম মুন্নির মা আয়েশা সোলতানা আবেগআপ্লুত কণ্ঠে জানান,বিগত বেশ কিছুদিন আগে আমার মেয়েকে রহিম নামের একটি ছেলে কিছু আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিং করছে বলে আমার মেয়ে আমাকে বলে।পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও, আমার মেয়ের সাথে এরপর কি হয়েছে কোন কিছু বুঝতে পারছি না তবে সে আমাদের কিছু বলেনি।রহিমের ব্ল্যাকমেলিং এ নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে আমি ধারণা করছি।তিনি আরও জানান,আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ও স্বামী ভালো স্বভাবের ঐতিহ্যবাহী পরিবার। ব্ল্যাকমেলিং এর সাথে জড়িত রহিমের সম্পর্কে জানতে চাইলে আয়েশা বিস্তারিত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।একই এলাকার ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন গলায় শাড়ি পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল হাতের লেখা ডায়েরী উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন,ডায়েরিতে কি লেখা রয়েছে তা উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া জানাতে পারবেন না বলে জানান।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারের সাথে মেট্রোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে,তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।


মন্তব্য