২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

সাতকানিয়ায় টাস্কফোর্স-ভ্রাম্যমান আদালতের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। কোনো অবস্থাতেই বাজারকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় টাস্কফোর্স অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম চলছে। একইভাবে টাস্কফোর্সের বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।শনিবার (২৬শে অক্টোবর)সকাল ১০ টার দিকে সাতকানিয়ার উপজেলার মরফলা বাজার ও কেরানিহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ টি মামলায় ৭হাজার একশত টাকা অর্থদণ্ড দেয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও ছাত্র জনতা।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ার মরফলা কেরানিহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ টি মামলায় ৭ হাজার একশত টাকা অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page